২২ জেলায় বিজিবি মোতায়েন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২১, ১২:৫৩ আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১৬:৩৬

জেলা প্রশাসনের চাহিদার পরিপ্রেক্ষিতে ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দুর্গাপূজার নিরাপত্তা রক্ষার্থে দেশব্যাপী বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে‌। ‌এখন পর্যন্ত কুমিল্লা, ঢাকা বিভাগের নরসিংদী, মুন্সিগঞ্জসহ ২২টি জেলায় প্রয়োজনীয় সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। 

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এরই মধ্যে দেশের ২২ জেলায় বিজিবি মোতায়েন করা শুরু হয়েছে। তারা দায়িত্ব পালন শুরু করছেন। অন্যান্য বাহিনীর সঙ্গে তারা মাঠে থেকে দায়িত্ব পালন করবেন।  

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদা থাকলে রাজধানী ঢাকাতেও বিজিবি মোতায়েন করা হবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

/আরটি/এনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদের আগেই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইটিসি চালুর তাগিদ
ঈদের আগেই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইটিসি চালুর তাগিদ
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ ও আশ্রয়: বিএনপির এমপির ছেলেকে শোকজ
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ ও আশ্রয়: বিএনপির এমপির ছেলেকে শোকজ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ, দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ, দীর্ঘ যানজট
চট্টগ্রামে ট্রেনে দুর্বৃত্তদের আগুন
চট্টগ্রামে ট্রেনে দুর্বৃত্তদের আগুন
সর্বাধিক পঠিত
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো