ঈদের আগেই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইটিসি চালুর তাগিদ

বাসস
২৯ নভেম্বর ২০২৬, ০৫:২০ আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৫:২০

আগামী ঈদুল ফিতরের আগেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আধুনিক ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা চালুর জন্য সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

শনিবার (২৮ নভেম্বর) এক্সপ্রেসওয়ের চলমান সাত দিনব্যাপী যানবাহন জরিপ (ট্রাফিক ভলিউম সার্ভে) ও ইটিসি স্থাপন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।

পরিদর্শনকালে তিনি তেজগাঁওসহ বিভিন্ন টোল প্লাজায় যানবাহন জরিপের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মী ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পরে সেন্ট্রাল কন্ট্রোল বিল্ডিংয়ের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ পরিদর্শন করে এক্সপ্রেসওয়ের যান চলাচল, টোল আদায় ও পরিচালন কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন। এসব কার্যক্রম আরও সমন্বিত ও গতিশীল করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ দেন।

এ সময় বিভিন্ন টোল প্লাজায় ইটিসি স্থাপনের অগ্রগতি এবং টোল লেনে লুপ কাটিংসহ প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতি পর্যালোচনা করেন তিনি। পাশাপাশি বনানী ইএন-২ র‌্যাম্প এলাকায় ইটিসি স্থাপনের কাজের অগ্রগতিও পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে বিনিয়োগকারী প্রতিষ্ঠান এফডিইই, পরামর্শক প্রতিষ্ঠান ইনডিপেনডেন্ট ইঞ্জিনিয়ার, সেফটি কনসালটেন্ট ও প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় সভা করেন সেতু বিভাগের সচিব। সভায় সোনারগাঁও ইএন-২ র‌্যাম্প যান চলাচলের জন্য উন্মুক্ত করতে প্রয়োজনীয় কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন। র‌্যাম্পটি চালুর আগেই টোল আদায় ও যানবাহন ব্যবস্থাপনার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

এছাড়া নির্মাণকাজে নিরাপত্তা ও গুণগত মান বজায় রাখা এবং নির্মাণ, টোল পরিচালনা ও ট্রাফিক ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশনা দেন তিনি।

পরিদর্শনকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী, প্রকল্প পরিচালক, তত্ত্বাবধায়ক প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিনিয়োগকারী, পরামর্শক ও সেফটি কনসালটেন্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

/জিকে/
সম্পর্কিত
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে শনিবার ৬ ঘণ্টা টোল লাগবে না
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেনের রেলপথ নির্মাণে আইনি বাধা কাটলো
তেজগাঁও টোল প্লাজার চাপ কমাতে নতুন র‍্যাম্প, বাড়ছে ই-টোল ব্যবস্থা
সর্বশেষ খবর
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ ও আশ্রয়: বিএনপির এমপির ছেলেকে শোকজ
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ ও আশ্রয়: বিএনপির এমপির ছেলেকে শোকজ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ, দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ, দীর্ঘ যানজট
চট্টগ্রামে ট্রেনে দুর্বৃত্তদের আগুন
চট্টগ্রামে ট্রেনে দুর্বৃত্তদের আগুন
ভারতে পদক জয়ী অ্যাথলেটদের প্রথমবার ছাদখোলা বাসে বরণ
ভারতে পদক জয়ী অ্যাথলেটদের প্রথমবার ছাদখোলা বাসে বরণ
সর্বাধিক পঠিত
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো