৫ গোলে জিতলো রিয়াল মাদ্রিদ, আতলেতিকোকে হারালো লিভারপুল

স্পোর্টস ডেস্ক
২০ অক্টোবর ২০২১, ০৪:০৮ আপডেট : ২০ অক্টোবর ২০২১, ০৪:০৮

প্রথমার্ধের শেষ দিকে আত্মঘাতী গোলে পিছিয়ে থেকে শাখতার দোনেস্ক লড়াই করার চেষ্টা করেছে। কিন্তু কোনভাবেই গোল শোধ দিতে পারেনি। বরং বিরতির পর রিয়াল মাদ্রিদ ভয়ংকর ওঠে। তাদের আক্রমণের চাপে দিশেহারা শাখতার! রীতিমতো কাঁপিয়ে দিয়েছে আনচেলত্তির দল। ভিনিসিয়াস জুনিয়রের জোড়ায় চ্যাম্পিয়ন্স লিগের সফল ক্লাবটি ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে শাখতার দোনেস্ককে।

‘ডি’ গ্রুপে তিন ম্যাচে ৬ পয়েন্ট পেয়েছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে শাখতার দুই হারে আগের এক পয়েন্ট নিয়ে আছে। অথচ সাম্প্রতিক সময়টা ততটা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। আগের ম্যাচে গত মাসে ২-১ গোলে হেরেছে শেরিফের কাছে। এছাড়া লা লিগায় এস্পানিওলের কাছেও হারতে হয়েছে।

প্রতিপক্ষের মাঠে বল দখলে এগিয়ে থেকে ৩৭ মিনিটে ক্রিভসভের আত্মঘাতী গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ১-০ গোলে এগিয়ে থেকে রিয়াল বিরতির পর আধিপত্য দেখাতে থাকে। ভিনিসিয়াস জুনিয়র ৫ মিনিটের মধ্যে দুটি গোল করে দলকে এগিয়ে নেন। ৫১ ও ৫৬ মিনিটে লক্ষ্যভেদ করেছেন এই ব্রাজিলিয়ান।

৬৪ মিনিটে রদ্রিগো চতুর্থ গোলটি করে প্রতিপক্ষকে আরও চাপে ফেলেন। যোগ করা সময়ে করিম বেনজেমা লক্ষ্যভেদ করে দলকে বড় জয়ে সহায়তা করেন।

একই দিনে লিভারপুল মোহামেদ সালাহর জোড়ায় ৩-২ গোলে আতলেতিকো মাদ্রিদকে, ম্যান সিটি ৫-১ গোলে ক্লাব বুর্জকে, পোর্তো ১-০ গোলে এসি মিলানকে, ইন্টার মিলান ৩-১ গোলে শেরিফকে, আয়াক্স ৪-০ গোলে বরুশিয়া ডর্টমুন্ডকে হারায়।

/টিএ/এলকে/
সম্পর্কিত
মেসির জন্য ওরা ‘প্রাণ দিতেও রাজি’
‘আর্জেন্টাইনরা আমাদের কিছুই দেয়নি’, মেসির বিদায়ী ম্যাচে বেনিন কোচের ক্ষোভ
মেসির বিদায়ী ম্যাচের পর যা বললেন রোনালদো 
সর্বশেষ খবর
আবারও রোহিঙ্গাদের ‘বাংলাদেশি বানানোর’ চেষ্টা, আঁতুড়ঘর কি কলমাকান্দা নির্বাচন অফিস?
আবারও রোহিঙ্গাদের ‘বাংলাদেশি বানানোর’ চেষ্টা, আঁতুড়ঘর কি কলমাকান্দা নির্বাচন অফিস?
মাঝ আকাশে বাথরুম বিপত্তি, গন্তব্যের আগেই জরুরি অবতরণ
মাঝ আকাশে বাথরুম বিপত্তি, গন্তব্যের আগেই জরুরি অবতরণ
আজ বিশ্ব ডাক দিবস
আজ বিশ্ব ডাক দিবস
এআই কনটেন্ট শনাক্তে গুগলের নতুন টুল, ব্যবহার করবেন যেভাবে
এআই কনটেন্ট শনাক্তে গুগলের নতুন টুল, ব্যবহার করবেন যেভাবে
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি