মাঝ আকাশে বাথরুম বিপত্তি, গন্তব্যের আগেই জরুরি অবতরণ

ফিচার ডেস্ক
০৯ অক্টোবর ২০২৬, ০৯:৩০ আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৩০

দীর্ঘ আকাশযাত্রায় যাত্রীদের জন্য শৌচাগার কতটা গুরুত্বপূর্ণ, তারই অদ্ভুত এক উদাহরণ ঘটেছে আমেরিকান এয়ারলাইনসের একটি ফ্লাইটে। উড়োজাহাজটির আটটি শৌচাগারের মধ্যে ছয়টিই নষ্ট হয়ে যায়। ফলে নির্ধারিত গন্তব্যে যাওয়ার আগেই ফ্লাইটটিকে গতিপথ পরিবর্তন করে জরুরি অবতরণ করাতে হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) মাদ্রিদ থেকে ডালাস ফোর্ট ওর্থ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেছিল আমেরিকান এয়ারলাইনসের ৩৭ নম্বর ফ্লাইট। বোয়িং ৭৭৭ উড়োজাহাজটিতে ২৮৭ জন যাত্রী ও ক্রু ছিলেন। প্রায় ১০ ঘণ্টার দীর্ঘ এই যাত্রার মাঝপথে দেখা যায়, উড়োজাহাজটির আটটি শৌচাগারের মধ্যে মাত্র দুটি সচল রয়েছে।

পরিস্থিতি বিবেচনায় ক্রুরা নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সিদ্ধান্ত নেন। তখনও উড়োজাহাজটিতে কয়েক ঘণ্টার জন্য পর্যাপ্ত জ্বালানি ছিল। ফলে স্বাভাবিকের তুলনায় বেশি ওজন নিয়েই সেটিকে অবতরণ করতে হচ্ছিল। বিমানবন্দরের দিকে এগিয়ে যাওয়ার সময় পাইলট বিমান নিয়ন্ত্রণকেন্দ্রকে ‘প্যান-প্যান’ সংকেত দেন। জরুরি সহায়তা প্রয়োজন হলেও তাৎক্ষণিক প্রাণহানির আশঙ্কা না থাকলে এ ধরনের সংকেত ব্যবহার করা হয়।

ফ্লাইটের গতিপথ পরিবর্তনের কারণ জানতে চাইলে পাইলট নিয়ন্ত্রণকেন্দ্রকে জানান, উড়োজাহাজটির মাত্র দুটি শৌচাগার সচল রয়েছে। বিষয়টি নিশ্চিত হতে নিয়ন্ত্রণকেন্দ্রের কর্মকর্তা আবারও জানতে চান, সত্যিই কি মাত্র দুটি শৌচাগার ব্যবহারযোগ্য। পাইলটও বিষয়টি নিশ্চিত করেন।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন প্রশাসন জানিয়েছে, পর্যাপ্তসংখ্যক সচল শৌচাগার না থাকায় ফ্লাইটটির গতিপথ পরিবর্তন করা হয়। উড়োজাহাজটি নিরাপদে নিউইয়র্কে অবতরণ করে এবং সেখানে তিন ঘণ্টারও বেশি সময় অবস্থান করে। পরে সেটি আবার ডালাসের উদ্দেশে যাত্রা করে বলে জানিয়েছে বিমান চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটঅ্যাওয়ার।

কেনেডি বিমানবন্দরে অবতরণের পর উড়োজাহাজটির রক্ষণাবেক্ষণ ও কারিগরি পরীক্ষা করা হয়। আমেরিকান এয়ারলাইনসের এক মুখপাত্র জানান, শৌচাগারে সমস্যার কারণেই এই পরীক্ষা চালানো হয়েছে।

দীর্ঘ ভ্রমণে উড়োজাহাজের যাত্রীসেবার ছোট একটি অংশ মনে হলেও শৌচাগারের মতো মৌলিক সুবিধা ঠিকঠাক থাকা যে কতটা গুরুত্বপূর্ণ, এই ঘটনাই তার ব্যতিক্রমী উদাহরণ হয়ে থাকল।

সূত্র: দ্যা নিউ ইয়র্ক টাইমস

/এমএএল/
সম্পর্কিত
বিশ্বের দীর্ঘতম ফ্লাইটে ২৯ ঘণ্টা বিজনেস ক্লাসে ভ্রমণের অভিজ্ঞতা কেমন?
স্পিরিট বন্ধের পর বাড়ছে বিমানভাড়া, সাশ্রয়ে বিকল্প কী
বিমানের জানালার কাচ গোলাকার হয় কেন?
সর্বশেষ খবর
মোহামেডানের খেলার সময় ও ভেন্যু বদলে গেলো!
মোহামেডানের খেলার সময় ও ভেন্যু বদলে গেলো!
তেজগাঁওয়ের ট্রাকস্ট্যান্ড গিলে খাচ্ছে রাস্তা
তেজগাঁওয়ের ট্রাকস্ট্যান্ড গিলে খাচ্ছে রাস্তা
নোবেলজয়ী অ্যান কারসনের ফ্ল্যাশ ফিকশন ‘হারানো ভেড়া’
নোবেলজয়ী অ্যান কারসনের ফ্ল্যাশ ফিকশন ‘হারানো ভেড়া’
আজ বিশ্ব ডিম দিবস
আজ বিশ্ব ডিম দিবস
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি