১০ মামলায় আসামি ৫ হাজার 

হাজীগঞ্জে বিশৃঙ্খলার ঘটনায় গ্রেফতার ২৯

চাঁদপুর প্রতিনিধি
২১ অক্টোবর ২০২১, ১২:৩২আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১২:৩২

চাঁদপুরের হাজীগঞ্জে সাম্প্রদায়িক বিশৃঙ্খলার ঘটনায় এ পর্যন্ত ১০টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাতনামা প্রায় পাঁচ হাজার জনকে। ঘটনার পর থেকে এখন পর্যন্ত গ্রেফতার হয়েছেন ২৯ জন। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এদিকে ঘটনার তদন্তে চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে গঠিত তদন্ত কমিটি সাত দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও তা হয়নি। সুষ্ঠু তদন্তের স্বার্থে আরও সময় চেয়েছে তদন্ত দল।

চাঁদপুরে সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু

বৃহস্পতিবার (২১ অক্টোবর) চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরও বলেন, ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটিকে এক সপ্তাহের সময় দেওয়া হয়েছিল। তবে তারা আরও সময় চেয়েছে। তদন্তের স্বার্থে তাদেরকে আরও সময় দেওয়া হয়েছে।

চাঁদপুরে ৪ জন নিহতের কথা জানালেন ডিআইজি আনোয়ার

হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ ও পুলিশ পরিদর্শক তদন্ত ইব্রাহীম খলিল জানান, সাম্প্রদায়িক বিশৃঙ্খলার ঘটনায় এখন পর্যন্ত ১০টি মামলা হয়েছে। এর মধ্যে প্রথমেই পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা দুই হাজার থেকে ২২শ’ জনকে আসামি করে দুটি করে মামলা দায়ের করে। পরবর্তীতে গত কয়েকদিনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা আরও আটটি মামলা দায়ের করেছেন। সর্বশেষ মামলা হয়েছে ২০ অক্টোবর বুধবার। প্রতিটি মামলায় অজ্ঞাতনামা তিন থেকে চারশ’ জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ২৯ জনকে।

উল্লেখ্য, কুমিল্লার ঘটনার জের ধরে গত বুধবার (১৩ অক্টোবর) রাতে হাজীগঞ্জ পৌর এলাকায় সাম্প্রদায়িক বিশৃঙ্খলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় পুলিশ। সংঘর্ষের পর ঘটনাস্থলে তিন জন, হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর একজন এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনসহ মোট পাঁচ জনের মৃত্যু হয়।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি