দেশে সাইবার অপরাধ ধারণার বাইরে বেড়ে যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২১, ১৬:০০ আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৬:১৩

দেশে সাইবার অপরাধ যেভাবে উন্মোচিত হচ্ছে—  তা ‘ধারণার বাইরে বেড়ে যাচ্ছে’ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘সাইবার অপরাধ দমনে আমরা সেভাবেই আমাদের পুলিশকে তৈরি করছি।’ 

শনিবার (৩০ অক্টোবর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মিলনায়তনে আয়োজিত ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২১’ এর উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

পুলিশের সাইবার ক্রাইম ইউনিটকে আরও বড় আকারে করার তাগিদ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ বাহিনীতে সাইবার ইউনিট আমরা করেছি কিন্তু সেটা ছোট আকারে আছে। কিন্তু সাইবার ইউনিট বড় আকারে করতে হবে, আমরা সেই লক্ষ্যে কাজ করছি। অনেক অনেক দূর পথ হেঁটে যেতে হবে। টেকনোলোজির ব্যবহার ভালো দিকও আছে আবার খারাপ দিকও আছে। তবে আমাদের ভালো দিকটা বেছে নিতে হবে।’  

অনুষ্ঠানে সম্প্রতি পূজামণ্ডপে হামলার ঘটনা প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, অতিসম্প্রতি যে ধরনের উসকানি আসছিল, যেভাবে জনগণকে উদ্বুদ্ধ করে একটা ভায়োলেন্সের দিকে নিয়ে যাচ্ছিল, সেটাও কিন্তু আমাদের জনগণ ও পুলিশ একত্রিত হয়ে প্রতিরোধ করেছে। আমরা সেই জায়গা থেকে নিস্তার পেয়েছি। একটা বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারতো!

তিনি বলেন, আমরা সবাই ধর্মভীরু। আমরা যে যার ধর্ম হৃদয় দিয়ে পালন করি, সেখানে আঘাত এসেছে। আমাদের পুলিশ বাহিনী যে এলাকায় ঘটনাটি ঘটেছে সে এলাকার মানুষকে সঙ্গে নিয়ে যে এ ঘটনা ঘটিয়েছে তাকে আমরা বের করে নিয়ে এসেছি। তাদের চিহ্নিত করা হয়েছে, জনগণও তাদের ধিক্কার দিচ্ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) মোহা. শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান বিজ্ঞানী ও লেখক প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। এছাড়াও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

/আরটি/ইউএস/
সম্পর্কিত
সংবিধান সংশোধনে বিরোধী দল না এলে বিতর্কের সুযোগ থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী না যাওয়ার সঙ্গে ভারত-বাংলাদেশ সম্পর্কের যোগ নেই: তথ্য উপদেষ্টা
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ কমিশনারের সাক্ষাৎ মানবপাচার প্রতিরোধ ও অবৈধ অভিবাসন পথ বন্ধে অগ্রাধিকার
সর্বশেষ খবর
ভারত থেকে সড়কপথে ২০ দেশ পেরিয়ে পৌঁছনো যাবে লন্ডনে!
ভারত থেকে সড়কপথে ২০ দেশ পেরিয়ে পৌঁছনো যাবে লন্ডনে!
অনুপ্রেরণাদায়ী তিনজনকে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
অনুপ্রেরণাদায়ী তিনজনকে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
সারের ডিলার নিয়োগে দুর্নীতি-স্বজনপ্রীতির অভিযোগে বিএনপির বিক্ষোভ
সারের ডিলার নিয়োগে দুর্নীতি-স্বজনপ্রীতির অভিযোগে বিএনপির বিক্ষোভ
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
আরবির শিক্ষক প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি, বললেন ‘আল্লাহ তারেক রহমানকে দিয়ে বানিয়েছেন’
আরবির শিক্ষক প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি, বললেন ‘আল্লাহ তারেক রহমানকে দিয়ে বানিয়েছেন’