ক্যান্সারে আক্রান্ত হয়ে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

শাবি প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২১, ১৯:১৭আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৯:১৭

কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী সাবিকুননাহার সিনথিয়া মারা গেছেন। শুক্রবার (২৯ অক্টোবর) রাতে তার মৃত্যু হয়।

সিনথিয়া শাবিপ্রবির বাংলা বিভাগের স্নাতক ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে।

শনিবার (৩০ অক্টোবর) বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ফারজানা সিদ্দিকা জানান, সিনথিয়া দীর্ঘদিন ধরে কোলন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে  অনেকদিন ধরে তার চিকিৎসা চলছিল। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ছয়টি কেমোথেরাপি দেওয়ার কথা ছিল।

তিনটি কেমোথেরাপি দেওয়া হয়েছে। এতেও তার শরীরের কোনও উন্নতি দেখা যায়নি। এদিকে চিকিৎসা চলাকালে তাকে বাড়িতে নেওয়া হয়। কিন্তু গতকাল রাতে শারীরিক অবস্থা খারাপ হলে হাসপাতালে নেওয়ার সময় তিনি মারা যান।

সিনথিয়ার মৃত্যুতে শাবিপ্রবির বাংলা বিভাগ, তার সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা বিভিন্ন মাধ্যমে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন।

/এসএইচ/
সম্পর্কিত
বাড্ডায় ছুরিকাঘাতে নারীর মৃত্যু 
কুড়িলে সিএনজির ধাক্কায় কলেজছাত্র নিহত
হাম উপসর্গে একদিনে ৭ মৃত্যু
সর্বশেষ খবর
সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
আতঙ্কের জনপদ মোহাম্মদপুর, স্বস্তি ফিরবে কবে?
আতঙ্কের জনপদ মোহাম্মদপুর, স্বস্তি ফিরবে কবে?
হঠাৎ মামুনুল হক কেন জাতীয় সংসদের আলোচনায়
হঠাৎ মামুনুল হক কেন জাতীয় সংসদের আলোচনায়
শেষ টি-টোয়েন্টিতে অজিদের ১১০ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ
শেষ টি-টোয়েন্টিতে অজিদের ১১০ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলায় দেবো: পুলিশ কমিশনারের ভিডিও ভাইরাল
তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলায় দেবো: পুলিশ কমিশনারের ভিডিও ভাইরাল