সরকারকে ধৈর্যের সঙ্গে সমালোচনা শুনতে হবে: ইনু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০২১, ১৪:৫৭ আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৪:৫৭

গণমাধ্যমকে গঠনমূলক সমালোচনার আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘সরকারের ত্রুটি-বিচ্যুতি, ব্যর্থতা, গাফিলতি তুলে ধরাই গণমাধ্যমের কাজ। দেশের চিত্র তুলে ধরবেন, কিন্তু মিথ্যাচার করবেন না, গুজব রটাবেন না। অপরপক্ষের কথা শুনবেন।’

তিনি বলেন, ‘রাগ না করে ধৈর্যের সঙ্গে প্রশাসন ও সরকারকে এই সমালোচনা শুনতে হবে। নিজেদের ভুল-ত্রুটি শুধরে নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।’

সোমবার (১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে স্বদেশ বিচিত্রার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইনু বলেন, ‘মনে রাখতে হবে, গণতন্ত্রকে যদি স্বকীয় রাখতে হয়, তাহলে সমালোচনা শোনার ধৈর্য রাজনীতিক, সরকার ও প্রশাসনের থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘গণমাধ্যমকে আমি আহ্বান জানাবো, জঙ্গিবাদ, দুর্নীতি, লুটপাট, বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হোন এবং মিথ্যাচার না করে সাহসের সঙ্গে সমালোচনা করুন।’

প্রতিষ্ঠাবার্ষিকীতে আরও উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দীলিপ বড়ুয়াসহ অনেকে।

 

 

 

 

/জেডএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিএম কাদেরের উত্তরার বাসায় হামলা
জিএম কাদেরের উত্তরার বাসায় হামলা
অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন, আটক স্বামী
অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন, আটক স্বামী
দিল্লির যন্তর মন্তরে আন্দোলনে ১২ সাংবাদিক আটক
দিল্লির যন্তর মন্তরে আন্দোলনে ১২ সাংবাদিক আটক
লিটনের ফিফটিতে লিড বাড়িয়ে নিচ্ছে বাংলাদেশ 
লিটনের ফিফটিতে লিড বাড়িয়ে নিচ্ছে বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ