‘পুলিশি নির্যাতনে’ যুবকের মৃত্যুর অভিযোগে থানা ঘেরাও

রংপুর প্রতিনিধি
০১ নভেম্বর ২০২১, ২১:১৮আপডেট : ০১ নভেম্বর ২০২১, ২৩:১৩

রংপুরের হারাগাছে পুলিশের নির্যাতনে এক যুবকের মৃত্যুর অভিযোগে থানা ঘেরাও করেছেন বিক্ষুব্ধ জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। এতে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার মারুফ হোসেন এক যুবক মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

এলাকাবাসীর অভিযোগ, সোমবার (১ নভেম্বর) সন্ধ্যায় রংপুরের হারাগাছ নতুন বাজার পাকার মাথায় মৃত শাখাওয়াত হোসেনের ছেলে তাজুল ইসলামকে মাদক ব্যবসায়ী সন্দেহে আটক করে পুলিশ। পরে পুলিশ তাকে হ্যান্ডকাফ পরায়। একপর্যায়ে পুলিশের নির্যাতনে ওই যুবক ঘটনাস্থলেই মারা যান। ঘটনা জানাজানি হলে শত শত জনতা হারাগাছ থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। তারা দায়ী পুলিশদের গ্রেফতার ও বিচার দাবি করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক রাউন্ড টিয়ার গ্যাস, রাবার বুলেট নিক্ষেপ, ফাঁকা গুলি বর্ষণ এবং লাঠি চার্জ করে পুলিশ। খবর পেয়ে রংপুর থেকে শতাধিক পুলিশ ঘটনাস্থলে গেলে কয়েকদফা জনতার সঙ্গে ধাওয়া পাল্টা-ধাওয়া হয়।

‘পুলিশি নির্যাতনে’ যুবকের মৃত্যুর অভিযোগে থানা ঘেরাও

এ বিষয়ে প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী আলতাফ হোসেনের দাবি, পুলিশ কোনও কারণ ছাড়াই তাজুল ইসলামকে মাদক ব্যবসায়ী বলে আটক করে। তার শরীর তল্লাশি করে কিছু না পেলেও তাকে হাতে হ্যান্ডকাফ পরিয়ে মারধর শুরু করে। একটু পর সে মাটিতে লুটিয়ে পড়ে এবং মারা যায়। একই কথা জানালেন নতুন বাজার এলাকার সাহাবুল, মনতাজুরসহ অনেকেই। তারা এ ঘটনার জন্য দায়ী পুলিশদের গ্রেফতার করে বিচার দাবি করে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী অভিযোগ করেন, হারাগাছ থানার কতিপয় এসআই ও এএসআই নিরীহ মানুষদের অকারণে আটক করে মাদক ব্যবসায়ী বলে টাকা দাবি করেন। যারা টাকা দিতে চান না তাদের ধরে নিয়ে যান এবং নিষ্ঠুর নির্যাতন করেন।

এদিকে, এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত পৌনে ১০টা) তাজুল ইসলামের লাশ ঘটনাস্থল নতুন বাজার এলাকায় পড়ে আছে। পুলিশ লাশ উদ্ধার করতে পারেনি। দাঙ্গা পুলিশ এসেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। এখনও বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ জনতার সংঘর্ষ চলছে। পুলিশের লাঠিচার্জে জনতা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে। এ বিষয়ে হারাগাছ থানার কোনও পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে অবস্থানরত রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ মারুফ হোসেন বলেন, ‘তাজুল ইসলাম নামের যুবক কীভাবে মারা গেছেন তা খতিয়ে দেখছি। পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণ করা যায়নি। তবে চেষ্টা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম