রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ গ্রেফতার ২

টেকনাফ প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২১, ২১:০২আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ২১:০২

কক্সবাজার টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে সন্ত্রাসী খালেক গ্রুপের দুই সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে এপিবিএন। বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৩টায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের কবরস্থানের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।

কক্সবাজার ১৬ এপিবিএনের অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক বলেন, ‘সন্ত্রাসী খালেক গ্রুপের সাত-আট সদস্য ডাকাতির প্রস্তুতি নিয়ে আই-ব্লকের কবরস্থানের পাশে ইটের রাস্তার ওপর অবস্থান করছিল। নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এএসপি তারেক সেকান্দারের নেতৃত্বে সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে সন্ত্রাসী নুর (৩৭) ও জোবায়েরকে (১৯) গ্রেফতার করা হয়। সে সময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক ও দুটি স্টিলের চাকু উদ্ধার করা হয়।’

তিনি বলেন, ‘অনুসন্ধান কালে জানা যায়, দুজনই সন্ত্রাসী খালেক গ্রুপের সক্রিয় সদস্য। এ ছাড়া তারা ক্যাম্প এলাকায় অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, মারামারি ও আইনশৃঙ্খলা পরিপন্থী বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।’

গ্রেফতার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
মোহাম্মদপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩০
৪ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সর্বশেষ খবর
নতুন মার্কিন পাসপোর্ট উন্মোচন, কী থাকছে জানালেন ট্রাম্প
নতুন মার্কিন পাসপোর্ট উন্মোচন, কী থাকছে জানালেন ট্রাম্প
গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারলেই বিপদ পর্তুগালের!
গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারলেই বিপদ পর্তুগালের!
দেশের বিভিন্ন স্থানে উড়ছে ‘সাদা-কালো পতাকা’, নেপথ্যে কারা জানে না পুলিশ
দেশের বিভিন্ন স্থানে উড়ছে ‘সাদা-কালো পতাকা’, নেপথ্যে কারা জানে না পুলিশ
১০ লাখ মানুষের চোখে আলো ফেরানো চিকিৎসক রবিউল হোসেন আর নেই
১০ লাখ মানুষের চোখে আলো ফেরানো চিকিৎসক রবিউল হোসেন আর নেই
সর্বাধিক পঠিত
‘ব্যবস্থা না নিলে এমপি পদ থেকে পদত্যাগ করবো’
‘ব্যবস্থা না নিলে এমপি পদ থেকে পদত্যাগ করবো’
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ