ইতালিয়ান ক্লাবে যাচ্ছেন মদরিচ, বেতন কত জানেন?

স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০২৫, ২১:২৮আপডেট : ২৫ জুন ২০২৫, ২১:২৮

স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে যাচ্ছেন লুকা মদরিচ। খবরটা এখন পুরনো। এবার জানালেন নতুন ঠিকানার কথা। এবার ইতালিয়ান ক্লাব এসি মিলানে যাচ্ছেন ক্রোয়াট তারকা। 

মদরিচের আসার তথ্য নিশ্চিত করেছেন এসি মিলানের স্পোর্টিং ডিরেক্টর ইগলি তারে। তিনি বলেছেন, ‘ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার কথা হয়েছে। সে এমন একজন, যে এখনও প্রতিদ্বন্দিতার ঝাঁজ তুলতে আগ্রহী। তার মতো একজন খেলোয়াড়ের আগমন খুব জরুরি। বিশেষ করে তার নেতৃত্বগুণ।’

লুকার প্রশংসা করে ওই কর্মকর্তা আরও বলেছেন, ‘‘লুকা প্রথমেই আমাকে প্রশ্ন করেছে এভাবে, ‘আমরা কি চ্যাম্পিয়নশিপ জয়ের জন্য দল গঠন করবো? সে এরই মধ্যে ৬টি লিগ চ্যাম্পিয়নশিপ জিতেছে এবং এখানে শুরু থেকে শুরুর একাদশে থাকতে চায়।’

ইএসপিএন জানিয়েছে, মিলান ও মদরিচের মধ্যে চুক্তির সব কিছুই সম্পন্ন। দুই পক্ষ ক্লাব বিশ্বকাপের পূর্বেই নিজেদের সমঝোতার কাজটা করে ফেলেছে। এখন আনুষ্ঠানিকভাবে চুক্তি সই করবে ক্লাব বিশ্বকাপ শেষ হওয়ার পরে। 

ইএসপিএনের তথ্য অনুসারে সিরি আ’র ক্লাবটির সঙ্গে এক বছরের চুক্তি করবেন তিনি। তাতে আবার এক বছর বাড়ানোর অপশনও থাকবে। প্রতি মৌসুমে বোনাসসহ তার বেতন ধরা হচ্ছে ৪০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৯ কোটি টাকা!   

/এফআইআর/
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি