বাংলাদেশি শ্রমিকদের জন্য দরজা খুললো দক্ষিণ কোরিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২১, ১৭:৫৩আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৮:২১

করোনা পরিস্থিতির কারণে গত বছরের জুন থেকে বাংলাদেশি কর্মীদের জন্য বন্ধ ছিল দক্ষিণ কোরিয়ার পথ। সেটা আবার খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ নভেম্বর) কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং-গুন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদকে তার কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান।

দূতাবাস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রদূত লি বাংলাদেশ সরকারকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানান।

ইমরান আহমেদ কোরীয় সরকারের এই সিদ্ধান্তের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। শ্রমিকদের কোরিয়ায় প্রবেশ সুষ্ঠু ও সফলভাবে পরিচালনার জন্য কোরীয় কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতারও আশ্বাস দেন তিনি।

কোরিয়া সরকার ২০০৮ সাল থেকে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম (ইপিএস)-এর আওতায় বাংলাদেশসহ ১৬টি দেশের প্রবাসী শ্রমিক নিয়োগ দিয়েছে এবং প্রতি বছর ‍দুই-তিন হাজার বাংলাদেশি শ্রমিক এই কর্মসূচির আওতায় উপকৃত হচ্ছেন।

বর্তমানে এই ব্যবস্থার অধীনে কোরিয়ায় প্রায় সাড়ে সাত হাজার বাংলাদেশি কর্মী আছে। মহামারির আগে ছিল ১০ হাজারেরও বেশি।

/এসেএসজেড/এফএ/এমওএফ/
সম্পর্কিত
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
লন্ডনে বাংলাদেশি মাছুমকে কেন হত্যা?
যুক্তরাষ্ট্রের পাশে না দাঁড়ালে মিত্র হলেও রেহাই নেই, ট্রাম্পের স্পষ্ট বার্তা
সর্বশেষ খবর
অস্ট্রেলিয়া-বধের পুরস্কার, টেস্ট র‍্যাঙ্কিংয়ে বড় লাফ শান্ত-মিরাজ-হাসানের
অস্ট্রেলিয়া-বধের পুরস্কার, টেস্ট র‍্যাঙ্কিংয়ে বড় লাফ শান্ত-মিরাজ-হাসানের
প্রিন্সেস ডায়ানার অজানা কথা জানাতে নতুন বই লিখলেন ভাই
প্রিন্সেস ডায়ানার অজানা কথা জানাতে নতুন বই লিখলেন ভাই
৬ পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার
৬ পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার
কলকাতা-লন্ডনে ১০ বাংলাদেশির প্রাণহানিতে গোলাম পরওয়ারের শোক
কলকাতা-লন্ডনে ১০ বাংলাদেশির প্রাণহানিতে গোলাম পরওয়ারের শোক
সর্বাধিক পঠিত
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি