ত্রিশালে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৫

ময়মনসিংহ প্রতিনিধি
১০ নভেম্বর ২০২১, ১৫:৫২আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১৫:৫৬

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর সড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে আহত আরও তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো পাঁচ জনে। বুধবার (১০ নভেম্বর) সকাল ৯টায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন—ত্রিশালের বাবু পুরের মো. কলিমুদ্দিন (৮৫) ও ভাটিপাড়ার আ. সাত্তার (৪০)। ত্রিশাল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও তিন জন। তারা হলেন—বাঘাদারিয়া গ্রামের আজহারুল ইসলামের স্ত্রী মিনা আক্তার (৪০), চকরামপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে সোহরাব উদ্দিন (৫০) ও বাগান গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে সালাম নবী (৩৫)।

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেলো ২ জনের

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, সকাল ৯টার দিকে বালিপাড়া থেকে বালু নিয়ে ত্রিশালের দিকে আসছিল ড্রাম ট্রাক। এ সময় বালিপাড়াগামী যাত্রীবাহী অটোরকিশা বীররামপুর ভাটিপাড়া নামক স্থানে পৌঁছালে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন মারা যান। এ ছাড়া অটোরিকশায় থাকা চার জন গুরুতর আহত হন। তাদেরকে ত্রিশাল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অবস্থা গুরুতর হওয়ায় পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে মিনা আক্তার, সোহরাব উদ্দিন ও সালাম নবী মারা যান বলে জানান ওসি।

/এসএইচ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি