বাবার ছয়বারের পর ছেলে টানা চারবারের চেয়ারম্যান 

নীলফামারী প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২১, ১১:০০আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৯:৪৩

নীলফামারী সদরের লক্ষিচাপ ইউনিয়নে টানা চতুর্থবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের মো. আমিনুর রহমান। ওই প্রতীক নিয়ে তার বাবাও ছয়বার চেয়ারম্যান হয়েছেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শ্যামচরণ রায়কে তিনি ১০৪ ভোটে পরাজিত করে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে সদর উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন।

আমিনুর রহমান ৯টি ভোটকেন্দ্রের মধ্যে তিনটিতে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হন। তিনি পান মোট ছয় হাজার ৫৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (মোটরসাইকেল) শ্যামচরণ রায় পান পাঁচ হাজার ৯৫২ ভোট। 

অন্যদিকে নৌকার প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা পেয়েছেন মাত্র ৮৮১ ভোট।

আমিনুর রহমান বলেন, ১৯৯৭ সাল থেকে টানা চারবার আনারস প্রতীক নিয়ে জয়লাভ করেছি। এবারও নানা প্রতিকূলতার মাঝে স্বতন্ত্র প্রার্থী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হই। আনারস প্রতীক নিয়ে আমার বাবা মরহুম ওসমান গণি ছয়বার বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।

তিনি আরও জানান, আনারস প্রতীক নিয়ে আমার বাবা ছয়বার (৩৫ বছর) জয়লাভ করে লক্ষিচাপের জনগণের সেবা করেছেন। আমার বাবার দোয়া ও জনগণের ভালোবাসায় চতুর্থবারের মতো আমিও চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। চেষ্টা করবো ইউনিয়নের অসহায় মানুষের পাশে থাকার।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য, বললেন ‘নিষিদ্ধ দলে থেকে লাভ নেই’
স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী থাকবে?  
স্থানীয় সরকার নির্বাচনঅক্টোবরের প্রথম সপ্তাহে ভোট, হাওর অঞ্চল দিয়ে শুরুর পরিকল্পনা
সর্বশেষ খবর
সেদিনই তারেক রহমানের বিদায় ঘণ্টা বেজে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
সেদিনই তারেক রহমানের বিদায় ঘণ্টা বেজে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
ঘরের জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, দুজনকে ধরলো এলাকাবাসী
ঘরের জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, দুজনকে ধরলো এলাকাবাসী
পুকুরে ভাসছে মামলার বাদী গৃহবধূর লাশ, গলায় বাধা কংক্রিটের ব্লক
পুকুরে ভাসছে মামলার বাদী গৃহবধূর লাশ, গলায় বাধা কংক্রিটের ব্লক
বক্তব্য ভাইরালের পর বিএনপি নেতা বললেন, ‘সেটি রাজনৈতিক কথা, বাস্তবে এমন কিছু ঘটেনি’
বক্তব্য ভাইরালের পর বিএনপি নেতা বললেন, ‘সেটি রাজনৈতিক কথা, বাস্তবে এমন কিছু ঘটেনি’
সর্বাধিক পঠিত
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন
ইলিশ গেলো কোথায়, ফিরবে কবে?
ইলিশ গেলো কোথায়, ফিরবে কবে?
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত