এইচএসসির আগে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা হচ্ছে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২১, ২২:৩৭আপডেট : ২১ নভেম্বর ২০২১, ২২:৩৭

এইচএসসি ও সমমানের পরীক্ষার কারণে পিছিয়ে যাচ্ছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা। আগামী ডিসেম্বরের মধ্যে এই কার্যক্রম হচ্ছে না। রবিবার (২১ নভেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এখনও নিয়োগ পরীক্ষার তারিখ নির্ধারণ হয়নি। পরীক্ষার মধ্যে কীভাবে এটি নেওয়া সম্ভব?’

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সারাদেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসি’র পরীক্ষা কেন্দ্র রয়েছে। এ কারণে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ডিসেম্বরে নাও নেওয়া হতে পারে।

যদিও সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, শিক্ষক স্বল্পতা দূর করতে ডিসেম্বরে সহকারী প্রাথমিক শিক্ষা নিয়োগ পরীক্ষা নেবে সরকার। মূলত করোনা অতিমারির কারণে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়নি।

চলতি বছরে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর তত্ত্বীয় বিষয়ে এইচএসসি পরীক্ষা আগামী ২ ডিসেম্বর শুরু হবে। চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। অপরদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা হবে ২ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর। আর কারিগরি শিক্ষা বোর্ডের তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হয়ে চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত।

/এসএমএ/জেএইচ/
সম্পর্কিত
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদানের তারিখ আরও এগোলো
কোনও সীমাবদ্ধতা শিশুর স্বপ্নপূরণে বাধা হতে পারে না: ববি হাজ্জাজ 
সর্বশেষ খবর
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু
হুমকির পর কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার, তদন্তে সিটিটিসি
হুমকির পর কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার, তদন্তে সিটিটিসি
রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা অর্জনের তাগিদ প্রধানমন্ত্রীর
রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা অর্জনের তাগিদ প্রধানমন্ত্রীর
আইফোনের কিস্তি নিয়ে কলহ; পাহাড় থেকে পড়ে বাবা-ছেলের মৃত্যু, মায়েরও ঝাঁপ
আইফোনের কিস্তি নিয়ে কলহ; পাহাড় থেকে পড়ে বাবা-ছেলের মৃত্যু, মায়েরও ঝাঁপ
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর