রামপুরায় বাসচাপায় শিক্ষার্থী নিহত, আট বাসে উত্তেজিত জনতার আগুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২১, ০০:৪৪আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ০২:২৬

রাজধানীর রামপুরায় অনাবিল পরিবহনের বাসের চাপায় এসএসসি পরীক্ষার্থী মো. মাইনুদ্দীন ইসলাম দুর্জয়ের মৃত্যু হয়েছে। এসময় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে আটটি বাসে আগুন ধরিয়ে দেয়।

সোমবার (২৯ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী একরামুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডিআইটি রোডের রামপুরা কাঁচা বাজারের উল্টোদিক থেকে রাইদা পরিবহনের একটি বাসে উঠতে গেলে মো. মাইনুদ্দীন ইসলাম দুর্জয়কে উঠতে দেওয়া হয়নি। এসময় পেছন থেকে আসা দ্রুতগতির অনাবিল পরিবহনের আরেকটি বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই দুর্জয় মারা যায়। পরে বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে ৮টি বাসে আগুন ধরিয়ে দেয়। এসময় আরও চারটি বাস ভাংচুর করা হয়।

প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ বলছেন, ছেলেটি সড়ক পার হচ্ছিল। এসময় দুটি বাসের প্রতিযোগিতার মধ্যে পড়ে যায় সে।

সূত্র জানায়, নিহতের রক্তাক্ত লাশ সড়কে পড়ে থাকতে দেখে আশপাশের মানুষ দ্রুত উত্তেজিত হয়ে পড়ে। এর আগে সেদিনই ওই সড়কে ইম্পেরিয়াল কলেজের এক শিক্ষার্থীকে বাস থেকে গলাধাক্কা দিয়ে নামিয়ে দেওয়ার ঘটনা ঘটে। সেদিন শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন করেছিল। এই রুটে অনেকগুলো কোম্পানির বাস চলে, চালকদের মধ্যে সবসময় একটি অসুস্থ প্রতিযোগিতা দেখা যায়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার কর্মকর্তা মো. রায়হান বলেন, আগুন নিয়ন্ত্রণে সাতটি ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছে। আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনার পর বেশ কয়েকটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আপাতত যান চলাচল বন্ধ রয়েছে। বাস চালককে গ্রেফতার এবং ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে অভিযান পরিচালিত হচ্ছে।

নিহত মাইনুদ্দিনের বাবা মো. আব্দুর রহমান চায়ের দোকান চালান। পূর্ব রামপুরার তিতাস রোডে ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া জেলার স্থায়ী বাসিন্দা তারা। দুই ভাই ও এক বোনের মধ্যে দুর্জয় সবার ছোট।

নিহত শিক্ষার্থী মাইন উদ্দিন রামপুরায় বাসচাপায় শিক্ষার্থী নিহত, আট বাসে উত্তেজিত জনতার আগুন পুড়ে যাওয়া বাস। ছবি: ফয়েজ রিমেল রামপুরায় বাসচাপায় শিক্ষার্থী নিহত, আট বাসে উত্তেজিত জনতার আগুন রামপুরায় বাসচাপায় শিক্ষার্থী নিহত, আট বাসে উত্তেজিত জনতার আগুন

/আরটি/এআরআর/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের