ওমিক্রন সংক্রমিত দেশ থেকে আপাতত না ফেরার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২১, ১৫:০৬আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৫:০৬

আফ্রিকা ও ইউরোপের যেসব দেশে করোনাভাইরাসের নতুন ধরণ (ভ্যারিয়েন্ট) ওমিক্রন ছড়িয়ে পড়েছে, সেসব দেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের আপাতত দেশে না ফেরার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বুধবার (১ ডিসেম্বর) দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘প্রবাসী ভাই-বোনেরা যারা এ সময় দেশে আসতে চান, যারা দক্ষিণ আফ্রিকা বা ইউরোপে আছেন, বিশেষ করে যেসব দেশে ওমিক্রণের ভ্যারিয়েন্টটি অধিক সংখ্যায় শনাক্ত হচ্ছে—তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে, আপনারা ভ্রমণ পরিকল্পনা আপাতত স্থগিত রাখুন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভ্রমণ পরিকল্পনা একেবারে বন্ধ রাখুন। এই কাজটি করলে প্রত্যক্ষ-পরোক্ষভাবে আমাদের সারাদেশে করোনা রোধে যে সর্বোচ্চ চেষ্টাটি আছে, সেটা বেগবান হবে।’

নাজমুল ইসলাম বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওমিক্রনকে “ভ্যারিয়েন্ট অব কনসার্ন” হিসেবে ঘোষণা করেছে। এটা সম্পর্কে প্রতিনিয়ত আমরা নতুন তথ্য-উপাত্ত পাচ্ছি। এদিকে আমাদের গভীর মনোযোগ আছে এবং সরকার এই পরিস্থিতি মোকাবিলার জন্য সব প্রাক-প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে। আমরা মনে করি, এই মুহূর্তে ভ্রমণ সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। এই সংক্রমণের ঝুঁকি থেকে দেশবাসীকে রক্ষা করার জন্য পরিস্থিতির সঙ্গে মিল রেখে আমাদের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করতে হচ্ছে। বন্দরগুলোতে আমরা সতর্কতা দিয়েছি। কোয়ারেন্টিনের বিধি-নিষেধ শিথিল করা হয়েছিল সেটি আর শিথিল নেই। কোয়ারেন্টিনের বিধি-নিষেধ আমরা কঠোরভাবে প্রতিপালনের নির্দেশনা দিয়েছি।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকা থেকে যারা এসেছেন, স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করছি, তাদের চিহ্নিত করছি। যাদের পরীক্ষার দরকার তাদের পরীক্ষা করছি। সামগ্রিকভাবে এই মুহূর্ত পর্যন্ত সব পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই।’

 

/জেএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপদসীমার ২৩ সেন্টিমিটার ওপরে দুধকুমার, বাড়ছে আরও তিন নদীর পানি
বিপদসীমার ২৩ সেন্টিমিটার ওপরে দুধকুমার, বাড়ছে আরও তিন নদীর পানি
অঁতোয়ান নিজেই ছিলেন লিটল প্রিন্স
অঁতোয়ান নিজেই ছিলেন লিটল প্রিন্স
বদি কারাগারে, এখন মাদকের গডফাদার কে?
বদি কারাগারে, এখন মাদকের গডফাদার কে?
পরীক্ষা দিতে গিয়ে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
পরীক্ষা দিতে গিয়ে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ