প্যাকম্যান গেম আসছে ফেসবুকে

ইশতিয়াক হাসান
০৭ ডিসেম্বর ২০২১, ২০:৫৪ আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ২০:৫৪

মাল্টি প্লেয়ার প্যাকম্যান গেম খেলা যাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এটি একটি ক্ল্যাসিক গেম। সংবাদমাধ্যম ভার্জ জানায়, গেমটি ফেসবুকের জন্য নতুনভাবে বানানো হয়েছে। চলতি মাসেই এটি চালু হবে।

একসঙ্গে একাধিক ব্যবহারকারী খেলতে পারে এই গেম। প্যাকম্যান কমিউনিটি এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে একজনের সঙ্গে আরও তিনজন মিলে খেলতে পারে।

গেমের ভেতরে ভূতের কাছে থেকে নিজেদের রক্ষা করতে হয়। সেই সঙ্গে প্রত্যেকের জন্য আলাদা স্কোরিংয়ের ব্যবস্থা রয়েছে। বন্ধুদের সঙ্গে নিজস্ব রুম তৈরি করে খেলার সুযোগ মেলে এই গেমে। ফেসবুক গেম স্ট্রিমার ফিচারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার ব্যবস্থা রয়েছে।

যদি ব্যবহারকারী প্যাকম্যানের গোলকধাঁধায় আটকে যায়, তারও সমাধান আছে। কেউ চাইলে নিজের মতো লেভেল বানিয়ে নিতে পারবে। এছাড়া সম্পূর্ণ ক্ল্যাসিক সংস্করণ খেলতে চাইলে তাও পারা যাবে।

প্যাকম্যানের একজন মুখপাত্র বলেন, ‘আপাতত নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। তবে শিগগিরই এ বিষয়ে বিভিন্ন খবর দিতে পারবো আমরা।’

/এইচএএইচ/জেএইচ/
সম্পর্কিত
ফেসবুকে অপরিচিতদের ফ্রেন্ড সাজেশন বন্ধ করবেন যেভাবে
১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আনছে ইতালি
শ্রীপুরে রাতের আঁধারে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল
সর্বশেষ খবর
পাকিস্তানের কাছে শিরোপা হারিয়ে পুরস্কার বিতরণী বর্জন ভারতের
পাকিস্তানের কাছে শিরোপা হারিয়ে পুরস্কার বিতরণী বর্জন ভারতের
নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার
নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার
এসএসসির ফল জালিয়াতি, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের প্রোগ্রামারসহ গ্রেফতার ৩
এসএসসির ফল জালিয়াতি, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের প্রোগ্রামারসহ গ্রেফতার ৩
কোনও কেমোথেরাপিতে আওয়ামী লীগকে ক্যানসার থেকে বাঁচিয়ে ফেরানো যাবে না: রাশেদ খাঁন
কোনও কেমোথেরাপিতে আওয়ামী লীগকে ক্যানসার থেকে বাঁচিয়ে ফেরানো যাবে না: রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
তাজমহল ও আজমির শরিফে যেতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, ভারতের না
তাজমহল ও আজমির শরিফে যেতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, ভারতের না
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি