বন্ধ হচ্ছে অ্যালেক্সা, ১ মে থেকে কার্যকর

ইশতিয়াক হাসান
০৯ ডিসেম্বর ২০২১, ১৩:১৫আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১৩:১৫

ওয়েব ট্রাফিক তথ্য সরবরাহকারী ওয়েবসাইট অ্যালেক্সাডটকম আগামী বছরের পহেলা মে থেকে বন্ধ হয়ে যাচ্ছে।

ওয়েবসাইট অ্যানালিসিসের উদ্যোগ নিয়ে ১৯৯৬ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি দীর্ঘ ২৫ বছর ধরে বিভিন্ন ওয়েসবসাইটের তথ্য বিশ্বস্ততা এবং সুনামের সঙ্গে বিশ্লেষণ করে আসছে। ১৯৯৯ সালে অ্যামাজন একে অধিগ্রহণ করে। অ্যালেক্সার ব্লগ পোস্ট থেকে এ তথ্য জানা গেছে।

অ্যালেক্সার ওয়েবসাইটে প্রবেশ করলে দেখা যায়—তারা সাইটটি বন্ধের একটি ঘোষণা দিয়েছে। ঘোষণা অনুযায়ী, ২০২২ সালের পহেলা মে থেকে এটি বন্ধ হয়ে যাবে। সেখানে আরও বলা হয়,  ডিসেম্বরের ৮ তারিখের পর থেকে নতুন করে অ্যালেক্সার সাবস্ক্রিপশন নেওয়া যাবে না। তবে যাদের ইতোমধ্যে সাবস্ক্রিপশন নেওয়া আছে তারা পহেলা মে ২০২২ পর্যন্ত অ্যালেক্সার সুবিধাটি নিতে পারবেন। যেহেতু অ্যালেক্সার কাস্টমার বিলিং তারিখ পহেলা এপ্রিল তাই যাদের সাবস্ক্রিপশন নেওয়া আছে তাদের কিছু বিল পরিশোধ করতে হবে।

এছাড়া ব্যবহারকারীরা চাইলে এই সময়ের মধ্যে তাদের তথ্য অ্যালেক্সার সাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে। বিভিন্ন উপায়ে এ ডাউনলোডের সুযোগ রয়েছে। এ বিষয়ে বিস্তারিত অ্যালেক্সার সাইটে দেওয়া আছে। আবার ব্যবহারকারীরা চাইলে এর মধ্যে যেকোনও সময় তাদের অ্যাকাউন্টটি ডিলিটও করে দিতে পারবে।

/এইচএএইচ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুৎ বিল নিয়ে গালিগালাজ করায় যুবক আটক, এনসিপি নেতাকর্মীদের থানায় অবস্থান
বিদ্যুৎ বিল নিয়ে গালিগালাজ করায় যুবক আটক, এনসিপি নেতাকর্মীদের থানায় অবস্থান
বাপার প্রশিক্ষণ শেষে কাজ পেলেন ২০৮০৫ জন
বাপার প্রশিক্ষণ শেষে কাজ পেলেন ২০৮০৫ জন
বেশি দামে হলেও এলএনজি কিনতে হচ্ছে: জ্বালানি প্রতিমন্ত্রী
বেশি দামে হলেও এলএনজি কিনতে হচ্ছে: জ্বালানি প্রতিমন্ত্রী
ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, ডিএসসিসির অভিযানে জরিমানা
ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, ডিএসসিসির অভিযানে জরিমানা
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা