বলিউডে বরের চেয়ে কনের বয়স যখন বেশি

সানজিদা নূর
১১ ডিসেম্বর ২০২১, ১৯:৪৩ আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ২২:০৫

প্রেমের বিয়েতে কোনোকালেই বয়স বাধা ছিল না। শাহরুখ-গৌরির পর বরাবরই এর নজির তৈরি করে যাচ্ছে বলিউড। সম্প্রতি উদাহরণের তালিকায় নাম লিখিয়েছেন ক্যাট-ভিকি। বলিউডে বরের চেয়ে কনের বয়স বেশি এমন জুটি আছে ঢের।

গায়েহলুদের অনুষ্ঠানে প্রিয়াঙ্কা ও নিক প্রিয়াঙ্কা-নিক

প্রিয়াঙ্কা চোপড়া নিক জোনাসের চেয়ে গুনে গুনে দশ বছরের বড়৷ নিককে বিয়ে করে বলিউড ভক্তদের ট্রলের শিকারও হয়েছিলেন প্রিয়াঙ্কা। তবে সেসবে কান দেননি কখনও। 

সদ্য গাঁটছড়া বাঁধা ক্যাটরিনা ও ভিকি ক্যাট-ভিকি
ক্যাটরিনার ৩৮ আর ভিকি কৌশলের ৩৩। অবশ্য কে বলবে এ জুটিকে মানায়নি। 

বিয়ের দিন সোহা ও কুনাল সোহা-কুনাল
২০১৫ সালে যখন তারা বিয়ে করে তখন সোহা আলীর বয়স ছিল ৩৭ এবং কুনাল খেমুর ৩২। 

বিয়ের পর প্রথম মন্দিরে অ্যাশ ও অভিষেক। পাশে অমিতাভ বচ্চন ঐশ্বরিয়া-অভিষেক
২০০৭ সালে বিয়ে হয় ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের। তখন ঐশ্বরিয়ার বয়স ছিল ৩৪ আর অভিষেকের ৩১। 

করণ ও বিপাশা বিপাশা-করণ সিং
তারা যখন বিয়ে করেন তখন বিপাশা বসুর বয়স ছিল ৩৬ আর করণ সিং গ্রোভারের ৩৩। 

সুস্মিতা-রোহমান সুস্মিতা-রোহমান
১৯৯৪ সালের কথা। মিস ইউনিভার্সের খেতাব তখন সুস্মিতা সেনের মাথায়। আর ওই সময় রোহান শালের বয়স মোটে এক বছর! কে জানতো ওই রোহানই হবে সুস্মিতার স্বামী। এখন সুস্মিতার ৪৬, রোহমানের ২৯। 

নেহা ও অঙ্গদ নেহা ধুপিয়া-অঙ্গদ বেদি
নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদির বিয়ে হয়েছে বছর তিনেক হলো। দুজনের ব্যবধানও তিন বছরের। এখন নেহার বয়স ৪১, অঙ্গদ বেদির ৩৮।

 

সূত্র: স্কুপহুপ

/এফএ/এম/
সম্পর্কিত
কম সাজেও নজরকাড়া ক্যাটরিনা, নজর কাড়ল চকোলেট-বাদামি সাজ
কম সাজেও নজরকাড়া ক্যাটরিনা, নজর কাড়ল চকোলেট-বাদামি সাজ
শরীর নিয়ে ট্রল, কড়া জবাব ক্যাটরিনার
শরীর নিয়ে ট্রল, কড়া জবাব ক্যাটরিনার
বিরতি ভেঙে ফিরছেন বিপাশা, ভাইরাল ভিডিও নিয়ে জানালেন ক্ষোভ
বিরতি ভেঙে ফিরছেন বিপাশা, ভাইরাল ভিডিও নিয়ে জানালেন ক্ষোভ
বলিউডের দামি নায়িকা ক্যাটরিনা, মা থাকেন বিদ্যুৎহীন গ্রামে
বলিউডের দামি নায়িকা ক্যাটরিনা, মা থাকেন বিদ্যুৎহীন গ্রামে
বিনোদন বিভাগের সর্বশেষ
জন্মদিনে কী চাওয়া পরীমণির
জন্মদিনে কী চাওয়া পরীমণির
শাকিবের সঙ্গে প্রথম সিনেমা, অনিশ্চয়তায় তিশার অভিষেক
শাকিবের সঙ্গে প্রথম সিনেমা, অনিশ্চয়তায় তিশার অভিষেক
গান, চাকরি ও পড়ানো—যেভাবে সময় কাটে ‘লাগে উড়াধুরা’ গায়িকা অন্তরার
গান, চাকরি ও পড়ানো—যেভাবে সময় কাটে ‘লাগে উড়াধুরা’ গায়িকা অন্তরার
ফের পাপারাৎজিদের সতর্ক করলেন সালমান
ফের পাপারাৎজিদের সতর্ক করলেন সালমান
দিলজিতের কনসার্ট ঘিরে অনিশ্চয়তা, অনুমতি দিলো না পুলিশ
দিলজিতের কনসার্ট ঘিরে অনিশ্চয়তা, অনুমতি দিলো না পুলিশ