শরীর নিয়ে ট্রল, কড়া জবাব ক্যাটরিনার

বিনোদন ডেস্ক
১০ অক্টোবর ২০২৬, ১৬:১৭ আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ১৬:৩৯

কিছুদিন আগেই আম্বানিদের গণেশ পুজোয় মুটিয়ে যাওয়া নিয়ে ট্রলড হতে হয়েছে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে। গত বছরের নভেম্বরে (২০২৫) পুত্রসন্তান বিহান-এর জন্ম দেওয়ার পর অভিনেত্রীর চেহারার পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক কুরুচিকর মন্তব্য ভেসে আসছিল। এবার সেটি নিয়ে প্রথমবার মুখ খুললেন ভিকি ঘরণী।

লন্ডনে নিজের প্রসাধন সংস্থা ‘কে বিউটি’-র (Kay Beauty) বর্ষপূর্তি অনুষ্ঠানে ট্রোলারদের মার্জিত ও আত্মবিশ্বাসী ভঙ্গিতে মোক্ষম জবাব দিলেন ক্যাটরিনা।

অভিনেত্রীর ভাষ্য, ‘আমার মনে হয় সামাজিক যোগাযোগমাধ্যমে কে কী বলছে বা কী ন্যারেটিভ তৈরি হচ্ছে, সেটা দিয়ে নিজের আত্মসম্মান বিচার করা একেবারেই ভুল। আপনি যদি সবাইকে খুশি করতে যান, তবে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতাটাই হারিয়ে ফেলবেন।’

তিনি আরও যোগ করেন, ‘আমাকে নিয়ে আসা প্রতিটি নেতিবাচক মন্তব্যকে যদি আমি পাত্তা দিতাম বা আমার জীবন পরিচালনা করতে দিতাম, তাহলে হয়তো আমি ভয়ে এক জায়গায় স্থির হয়ে জমে যেতাম, জীবনে আর এক পা-ও এগোতে পারতাম না।’

ক্যাটরিনা তার ব্র্যান্ডের স্লোগান মনে করিয়ে দিয়ে বলেন, ‘বিশ্ব যখন আপনাকে নিয়ে মাতামাতি করবে না, তখন নিজেকেই নিজের সবচেয়ে বড় সমর্থক ও ‘চিয়ারলিডার’ হতে হবে। জীবনের প্রতিটি পর্যায় এক রকম হয় না। কোনও সময় আপনার সব কিছু পারফেক্ট থাকবে, আবার কোনও সময় কোনও কিছুই মনের মতো হবে না। কখনও আপনাকে সেরা দেখাবে, আবার কখনও সেরা রূপ পাওয়ার জার্নিটা চলবে। তাই এই সবকিছুকে হালকাভাবে গ্রহণ করা উচিত, নিজেকে নিয়ে বড্ড বেশি গম্ভীর বা চিন্তিত হওয়ার কিছু নেই।’

সন্তান জন্মের পর শারীরিক পরিবর্তন অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। সেই সহজ সত্যিটাকে স্বীকার করে নিয়ে ট্রলারদের গালে যেভাবে মিষ্টি কিন্তু কড়া চড় মারলেন ক্যাটরিনা, তাতে অনুরাগী মহলে প্রশংসায় ভাসছেন অভিনেত্রী।

/এনআই/
সম্পর্কিত
বলিউডের দামি নায়িকা ক্যাটরিনা, মা থাকেন বিদ্যুৎহীন গ্রামে
বলিউডের দামি নায়িকা ক্যাটরিনা, মা থাকেন বিদ্যুৎহীন গ্রামে
মাতৃত্বের পর কেন তারকাদের শরীর নিয়ে এত কটাক্ষ?
মাতৃত্বের পর কেন তারকাদের শরীর নিয়ে এত কটাক্ষ?
পুরুষের টাক-চুলপাকা ‘আকর্ষণীয়’, নারীর ওজন বাড়লেই প্রশ্ন কেন: খুশবু
পুরুষের টাক-চুলপাকা ‘আকর্ষণীয়’, নারীর ওজন বাড়লেই প্রশ্ন কেন: খুশবু
ক্যাটরিনার কামব্যাক, নাকি গুঞ্জন
ক্যাটরিনার কামব্যাক, নাকি গুঞ্জন
বিনোদন বিভাগের সর্বশেষ
ক্যান্সারে আক্রান্ত ইবরার টিপু, কেমন আছেন তিনি
ক্যান্সারে আক্রান্ত ইবরার টিপু, কেমন আছেন তিনি
১৯ বছর আগে সাইফ কীসের চ্যাম্পিয়ন, ফাঁস করলেন কারিনা
১৯ বছর আগে সাইফ কীসের চ্যাম্পিয়ন, ফাঁস করলেন কারিনা
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
বিরতি ভেঙে ফিরছেন বিপাশা, ভাইরাল ভিডিও নিয়ে জানালেন ক্ষোভ
বিরতি ভেঙে ফিরছেন বিপাশা, ভাইরাল ভিডিও নিয়ে জানালেন ক্ষোভ
দেবের কালো ক্যাপে নজর ভক্তদের, দাম কত
দেবের কালো ক্যাপে নজর ভক্তদের, দাম কত