ফরাসি আলোকচিত্রীর ক্যামেরায় উত্তাল একাত্তরের দুর্লভ মুহূর্ত

জুবলী রহমত
১৩ ডিসেম্বর ২০২১, ১৭:১২আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৫:০২
imagedocument

ফরাসি ফটোসাংবাদিক অ্যান ডি হ্যানিংয়ের দুর্লভ সব আলোকচিত্র নিয়ে প্রদর্শনী চলছে রাজধানীর শিল্পকলা একাডেমিতে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সিআরআই (সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন) এবং সামদানী আর্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। গত ১০ ডিসেম্বর ‘হিস্টোরি ইন দ্য মেকিং- ফটোগ্রাফস বাই অ্যান ডি হেনিং’ শীর্ষক প্রদর্শনীটির উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী  কে এম খালিদ। অনুষ্ঠানে আরও উপস্থিত  ছিলেন বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি  প্রতিমন্ত্রী  ও সিআরআই এর ট্রাস্টি নসরুল হামিদ বিপু ও সামদানি আর্ট ফাউন্ডেশনের সভাপতি নাদিয়া সামদানী ও প্রদর্শনীর কিউরেটর রুক্সমিনি রিকভানা কিউ চৌধুরী। 

ফরাসি আলোকচিত্রীর ক্যামেরায় উত্তাল একাত্তরের দুর্লভ মুহূর্ত

১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনী তাদের বর্বরোচিত গণহত্যা বর্হিবিশ্বের সামনে প্রকাশ না করার জন্য কোনও বিদেশী সাংবাদিককে তৎকালীন পূর্ব পাকিস্তানে তথা বাংলাদেশে প্রবেশ করার অনুমতি দিচ্ছিলো না। তখন মাত্র ২৬ বছর বয়সী এক ফরাসি তরুণী সকল ভয় তুচ্ছ করে বাংলাদেশে প্রবেশ করেন। তরুণীর নাম অ্যান ডি হেনিং। তরুণ ফটো সাংবাদিক অ্যান ডি হ্যানিং কাজ করছিলেন ভিয়েতনাম যুদ্ধ নিয়ে। তখন তিনি জানতে পারেন পাকিস্তানিদের ন্যাক্কারজনক গণহত্যার কথা।

ফরাসি আলোকচিত্রীর ক্যামেরায় উত্তাল একাত্তরের দুর্লভ মুহূর্ত

বাংলাদেশের মানুষদের আশা, আকাঙ্খা , অসহায়ত্ব, বৈষম্য ও মুক্তির যে দীর্ঘ দিনের লালিত স্বপ্ন তা বর্হিবিশ্বের কাছে তুলে ধরতে অ্যান ডি হেনিং তার ক্যামেরা নিয়ে ছুটে চলেন যুদ্ধের ময়দানে। তার ক্যামেরার মাধ্যমে সাক্ষী করে রাখেন পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের। 

ফরাসি আলোকচিত্রীর ক্যামেরায় উত্তাল একাত্তরের দুর্লভ মুহূর্ত

অ্যান ডি হ্যানিং তার ক্যামেরায় তুলে ধরেন কীভাবে মুক্তিযোদ্ধা থেকে শুরু করে পুরুষ, মহিলা এবং শিশু শরণার্থী ট্রেনে চড়ে এবং তাদের গ্রাম থেকে পালিয়ে যায়। তার ক্যামেরায় দেখতে পাওয়া যায় কুষ্টিয়ার একটি ট্রেনিং ক্যাম্পে স্বাধীন বাংলাদেশের পতাকা সগর্বে উড়ছে। হ্যানিং ছবিটির শিরোনামে লিখেছেন, ‘আমি যখন ক্যাম্পে প্রথম প্রবেশ করি, তখন মুক্তিবাহিনীর ছেলেরা আমাকে বলে আপনাকে স্বাধীন বাংলাদেশে স্বাগতম।’ 

ফরাসি আলোকচিত্রীর ক্যামেরায় উত্তাল একাত্তরের দুর্লভ মুহূর্ত

১৯৭২ সালের এপ্রিলে স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগের ১ম কাউন্সিল অনুষ্ঠিত হয় সোহরাওয়ার্দী উদ্যানে। হ্যানিং বাংলাদেশ ও বঙ্গবন্ধুকে ভালোবেসে আবারও আসেন এ সময়। অনুষ্ঠিত এই কাউন্সিলে বঙ্গবন্ধুর বেশ কিছু মুহূর্ত  হ্যানিং তার ক্যামেরায়  ধারণ করেছিলেন।  ১৯৭৫ সালের ক্যু’র পর বঙ্গবন্ধুর ছবিগুলো পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছিল এবং অক্ষয় থাকা রঙিন ছবিগুলো এখনও বিদ্যমান আছে। 

ফরাসি আলোকচিত্রীর ক্যামেরায় উত্তাল একাত্তরের দুর্লভ মুহূর্ত

জাতীয় চিত্রশালার গ্যালারিতে প্রদর্শনীটি চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চশিক্ষায় মানোন্নয়নে পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করছে ইউজিসি
উচ্চশিক্ষায় মানোন্নয়নে পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করছে ইউজিসি
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানস্থল থেকে বের করে সাংবাদিক পেটালো বিএনপি-ছাত্রদল
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানস্থল থেকে বের করে সাংবাদিক পেটালো বিএনপি-ছাত্রদল
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আপ্লুত জুলাই যোদ্ধা মিতু
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আপ্লুত জুলাই যোদ্ধা মিতু
কোন ডালে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি
কোন ডালে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি
সর্বাধিক পঠিত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে  
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে