ভারতবিরোধী কনটেন্ট করায় ক্রিয়েটরের বাড়িতে হামলার অভিযোগ

পাবনা প্রতিনিধি
৩০ জুন ২০২৫, ০২:৫০আপডেট : ৩০ জুন ২০২৫, ০২:৫০

ভারত ও আওয়ামী লীগবিরোধী ব্যঙ্গাত্মক (ফানি) কনটেন্ট ফেসবুকে প্রকাশ করায় পাবনার সুজানগরে কনটেন্ট ক্রিয়েটর সাইমুম সাজিদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।

শনিবার (২৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের চর জোড়পুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরদিন রবিবার (২৯ জুন) বিকালে সুজানগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী সাজিদ।

সাজিদ সাইমুম ওই গ্রামের শাহজাহান আলীর ছেলে। ২০২১ সালে এন টিভির রিয়েলিটি শো ‘অনন্য প্রতিভা’র মাধ্যমে মিডিয়ায় তার পথচলা শুরু হয়। এরপর থেকে তিনি নিয়মিতভাবে নিজের ফেসবুক পেজে ব্যঙ্গাত্মক ও বিনোদনমূলক ভিডিও প্রকাশ করেন। এছাড়া নাটকে অভিনয় করাসহ নানা কনটেন্ট নির্মাণের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।

অভিযোগে বলা হয়, সাজিদ তার ফেসবুক পেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগের ভূমিকা ও ভারতের কিছু মিডিয়ার বিপক্ষে নিয়মিত ব্যঙ্গাত্মক ভিডিও প্রকাশ করতেন। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত কয়েকজন শনিবার (২৮ জুন) সন্ধ্যায় ধারালো অস্ত্র, লোহার রড, কুড়াল ও লাঠি নিয়ে তার বাড়িতে হামলা চালায়।

অভিযুক্তরা হলেন—চর জোড়পুকুরিয়া গ্রামের মৃত বাদল প্রামাণিকের ছেলে আমিরুল ইসলাম (৩২), মৃত আব্দুল আজিজের ছেলে কামাল হোসেন (৪২), মৃত রব্বান প্রামাণিকের ছেলে রফিকুল ইসলাম (৩৫), মৃত এজেম উদ্দিনের ছেলে জামাল উদ্দিন (৪৫), রবিউল ইসলাম (২০) ও মৃত বক্কার প্রামাণিকের ছেলে মুক্তার হোসেন (৪৫)। অভিযুক্তরা সবাই স্থানীয়ভাবে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী হিসেবে পরিচিত।

সাজিদের দাবি, হামলাকারীরা বাড়ির আলমারি ভেঙে ২ লাখ নগদ টাকা এবং সাড়ে ৩ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। সেই সঙ্গে পরিবারের সদস্যদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও মারধর করে। হামলার সময় তিনি ফেসবুক লাইভে আসেন ও জরুরি নম্বর ৯৯৯–এ কল করে পুলিশকে জানান। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান সাজিদ।

সাজিদ বলেন, ‘আমি ভারতের রিপাবলিক বাংলাসহ ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যঙ্গাত্মক ভিডিও করায় আওয়ামী লীগের একশ্রেণির লোক শুরু থেকেই আমাকে হুমকি দিয়ে আসছিল। আমার বাবা বিএনপির একজন পুরানো কর্মী হওয়ায় ২০১৮ সালে আমার বড় ভাইয়ের চাকরি বন্ধ করে দেওয়া হয়। এবারও তারা আমার ইনকাম ও বাড়ি নির্মাণ সহ্য করতে না পেরে এই হামলা চালায়। আমি চাই, এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক।’

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

অভিযুক্তদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোন রিসিভ করেননি। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকে তারা পলাতক।

/এমকেএইচ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে