৮০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দিলো জাপান-যুক্তরাজ্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০২১, ১৮:১৬ আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৮:৫৫

জাপান ও যুক্তরাজ্য কোভ্যাক্সের আওতায় ৮০ লাখেরও বেশি অ্যাস্ট্রাজেনেকার টিকা হস্তান্তর করেছে। বুধবার (১৫ ডিসেম্বর) বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের কাছে জাপান সরকারের ৪০ লাখ ৮০০ হাজার ডোজ এবং যুক্তরাজ্য সরকারের দেওয়া ৪০ লাখ ৫৫ হাজার ডোজ ভ্যাকসিন হস্তান্তর করা হয়।

জাপান সরকারের পক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত নাওকি ইতো এবং যুক্তরাজ্য সরকারের পক্ষে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চেটারসন নিজ নিজ দেশের পক্ষে ভ্যাকসিনগুলো হস্তান্তর করেন।

ভ্যাকসিন হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘জাপান আমাদের সেই মুক্তিযুদ্ধের সময় থেকেই ভীষণ আস্থাভাজন বন্ধু রাষ্ট্র। অন্যদিকে, ব্রিটিশ সরকারও দেশের যেকোনও ক্রান্তিকালে বাংলাদেশের পাশেই থাকে। দেশ দুটি থেকে পাওয়া এই ভ্যাকসিনগুলো করোনা মোকাবিলায় নিঃসন্দেহে আমাদের আরও শক্তিশালী করবে। ভ্যাকসিন প্রদানে ইতোমধ্যে আমরা আমাদের মূল লক্ষ্যের ৩২ ভাগ অতিক্রম করেছি। এখন হাতে আমাদের সাড়ে ৪ কোটি ডোজ ভ্যাকসিন রয়েছে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এ মাসে ৭ থেকে ১০ দিনের মধ্যেই বুস্টার ডোজ দেওয়ার কাজও শুরু করা হবে। কাজেই ভ্যাকসিন প্রদানে আমরা বহু দেশের তুলনায় ভালো অবস্থায় রয়েছি। করোনায় এই মুহূর্তে আক্রান্ত ও মৃত্যুহার উভয় নিয়ন্ত্রণে রয়েছে। দেশে এখন পর্যন্ত ৩ জন ওমিক্রন আক্রান্ত পাওয়া গেছে। আশার কথা, তাদের আমরা কোয়ারেন্টিন করতে সক্ষম হয়েছি। তারা চিকিৎসা নিচ্ছে এবং এখন ভালো আছে। তবে, দেশের মানুষকে স্বাস্থ্যবিধির প্রতি লক্ষ রাখতে হবে, মুখে মাস্ক পরতে হবে এবং টিকা নিতে আগ্রহী হতে হবে। তবেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারবো।’

হস্তান্তর অনুষ্ঠানে ইউনিসেফের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ স্লেডেন ইয়েট, স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়াসহ দূতাবাস ও হাইকমিশনারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

/এসও/আইএ/এমওএফ/
সম্পর্কিত
ডেঙ্গু পরীক্ষায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র
লিভার প্রতিস্থাপনে অস্ত্রোপচারে প্রশিক্ষণ দিতে চায় পাকিস্তানের প্রতিষ্ঠান
বুক ফাটিয়ে বলবো ওরা রাজাকার ও দেশের শত্রু, রাজনীতিতে ওদের স্থান নেই: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
নিজ হাতে ময়লা আবর্জনা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী ইশরাক
নিজ হাতে ময়লা আবর্জনা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী ইশরাক
কক্সবাজারে ঘুরতে গিয়ে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
কক্সবাজারে ঘুরতে গিয়ে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
জন্ম ও মৃত্যু সনদে নাগরিক ভোগান্তি, ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ
জন্ম ও মৃত্যু সনদে নাগরিক ভোগান্তি, ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’