জন্ম ও মৃত্যু সনদে নাগরিক ভোগান্তি, ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ অক্টোবর ২০২৬, ১৬:০৩ আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১৬:০৩

জন্ম ও মৃত্যু সনদে নাগরিকদের নাম ও বিভিন্ন তথ্যের জায়গায় ‘লক্জ্ক্’, ‘ক্‌জ্‌ক্‌ল্‌জ্‌’, ‘দতককা’, ‘LJKLJF’-সহ অর্থহীন ও অদ্ভুত শব্দ যুক্ত হওয়া এবং এসব ভুল সংশোধন করতে গিয়ে নাগরিকদের চরম ভোগান্তির ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মুফতী মানসুর আহমদ সাকী।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিবৃতিতে তিনি বলেন, ‘জন্ম ও মৃত্যু সনদ একজন নাগরিকের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় নথি। শিক্ষা, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, চাকরি, ব্যাংকিংসহ নাগরিক জীবনের বিভিন্ন ক্ষেত্রে জন্মনিবন্ধনের প্রয়োজন রয়েছে। সরকারি ব্যবস্থার ত্রুটির কারণে একজন নাগরিকের নাম ও পরিচয় সংক্রান্ত তথ্য বিকৃত হয়ে যাবে, আবার সেই ভুল সংশোধন করতেও নাগরিককে দিনের পর দিন দপ্তরে ঘুরতে হবে, সময় ও অর্থ ব্যয় করতে হবে, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ 

মুফতী মানসুর আহমদ সাকী বলেন, ‘নাগরিক যে ভুল করেনি, সেই ভুলের দায় কেন নাগরিক বহন করবে? রাষ্ট্রীয় ব্যবস্থার ভুলের মাশুল জনগণকে দিতে হবে, এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’ 

তিনি বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দেশে ৫৩ লাখ ২৪ হাজারের বেশি জন্মনিবন্ধন হয়েছে। একই সময়ে প্রায় ৩৫ লাখ জন্মনিবন্ধন সংশোধন করা হয়েছে। গত বছর জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধনের সংখ্যা ছিল প্রায় ৭৯ লাখ ১৭ হাজার। চলতি বছরের আট মাসে নাম ও ঠিকানা সংশোধনের সরকারি ফি বাবদ নাগরিকদের কাছ থেকে আদায় হয়েছে প্রায় সাড়ে ১৭ কোটি টাকা।’ 

তিনি আরও বলেন, ‘এত বিপুলসংখ্যক সংশোধনের বিষয়টি জন্ম ও মৃত্যু নিবন্ধন ব্যবস্থার কার্যকারিতা, তথ্য যাচাই এবং নাগরিক সেবার মান নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করেছে। বিশেষ করে সরকারি ব্যবস্থার ভুলের কারণে যেসব নাগরিকের সনদে ভুল বা অদ্ভুত তথ্য যুক্ত হয়েছে, তাদের সংশোধনের জন্য হয়রানি করা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়।’ 

মুফতী মানসুর আহমদ সাকী আরও বলেন, ‘কীভাবে এমন অদ্ভুত ও অর্থহীন শব্দ নাগরিকের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় নথিতে যুক্ত হলো, তা তদন্ত করে দায়ীদের চিহ্নিত করতে হবে। সরকারি ভুলে সৃষ্ট সনদের ভুল বিনামূল্যে ও দ্রুত সংশোধন এবং ভুক্তভোগীদের হয়রানি বন্ধ করতে হবে।’ একই সঙ্গে জন্ম ও মৃত্যু নিবন্ধন ব্যবস্থায় তথ্য যাচাই ও জবাবদিহি নিশ্চিত করে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

/এএইচএস/এসটি/ 
সম্পর্কিত
বিকল্প ব্যবস্থা না করে ফুটপাত উচ্ছেদ নয়: ইসলামী আন্দোলন
তেলের দাম কমানো না হলে রাজপথে নামার হুঁশিয়ারি চরমোনাই পীরের
জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে আজ ইসলামী আন্দোলনের বিক্ষোভ
সর্বশেষ খবর
ডিআরইউ বর্ষসেরা রিপোর্টিং অ্যাওয়ার্ড দেবে নগদ
ডিআরইউ বর্ষসেরা রিপোর্টিং অ্যাওয়ার্ড দেবে নগদ
সাদা চুলে তারকাদের নতুন লুক, বদলাচ্ছে সৌন্দর্যের সংজ্ঞা
সাদা চুলে তারকাদের নতুন লুক, বদলাচ্ছে সৌন্দর্যের সংজ্ঞা
আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালো আসামি! 
আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালো আসামি! 
নায়িকা শিমু হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ
নায়িকা শিমু হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’