এয়ার ফ্রায়ার কী?

ভাজা, গ্রিল করা অথবা রোস্ট করা খাবার পছন্দ করেন? তাহলে কিনে ফেলতে পারেন এয়ার ফ্রায়ার। কনভেকসন ওভেনের মতো গরম বাতাসে খাবার রান্না হয় এয়ার ফ্রায়ারে। তেল ছাড়াই খাবার মচমচে করতে পারে এটি। ফলে স্বাস্থ্য সচেতনদের মধ্যে এটি তুমুল জনপ্রিয়।

 

লাইফস্টাইল ডেস্ক
২১ জানুয়ারি ২০২২, ১৬:৪৬ আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১৬:৪৬

এয়ার ফ্রায়ার কী?

এয়ার ফ্রায়ার এক ধরনের ফ্যানের মাধ্যমে গরম বাতাস সরবরাহ করে। ফ্রায়ারের ভেতরে থাকা ট্রেতে খাবার রাখলে এই গরম বাতাসে ভেতর ও বাইরের অংশ চমৎকারভাবে সেদ্ধ হয়ে যায় খাবারের।  

কী কী রান্না করতে পারবেন এয়ার ফ্রায়ারে?
স্টেক, মাছ ও মাংসের গ্রিল, কেক, বিস্কুট বানাতে পারেন এয়ার ফ্রায়ারে। এছাড়া তান্দুরী বানানোর পাশাপাশি ফ্রেঞ্চ ফ্রাই বা যেকোনো ফ্রাই ধরনের খাবার বানাতে পারবেন। সবজি, মাছ বা মাংস তেল ছাড়া স্বাস্থ্যসম্মত উপায়ে রান্নাকরা যায় এখানে। 

এয়ার ফ্রায়ার ব্যবহারের সুবিধা

  • খুব সহজে এটি পরিষ্কার করা যায়। কারণ তেল ব্যবহার করা হয় না রান্নার জন্য।
  • খুব দ্রুত খাবার তৈরি হয়ে যায়। ফলে সময় বাঁচে।
  • তেল ব্যবহৃত হয় না। ফলে খাবার থাকে স্বাস্থ্যসম্মত।
  • মাইক্রোওয়েভ ওভেনের মতো রেডিয়েশন নেই এতে। টাইমার অনুযায়ী এটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। ফলে অতিরিক্ত রান্না হবে না খাবার।

অসুবিধা

  • খুব বেশি পরিমাণে খাবার রান্না করতে পারবেন না এতে। তাই পরিবারের সদস্য সংখ্যা বেশি থাকলে এটি না কেনাই ভালো।
  • এয়ার ফ্রায়ার খাবারকে শুকনো করে ফেলে। অনেক সময় খাবার এত শুকনো হয়ে যায় যে ট্রেতে আটকে যায়।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শহরের কোলাহল ছেড়ে এক দিন কাদিগড়ের বনে
শহরের কোলাহল ছেড়ে এক দিন কাদিগড়ের বনে
কচুপাতা চিংড়ি ভুনা, ভাতের সঙ্গে জমবে দারুণ
কচুপাতা চিংড়ি ভুনা, ভাতের সঙ্গে জমবে দারুণ
খুনিরা বেপরোয়া, এত  অস্ত্র আসে কোথা থেকে?
খুনিরা বেপরোয়া, এত  অস্ত্র আসে কোথা থেকে?
ক্রিকেটে প্রযুক্তির নতুন অধ্যায়, ডিআরএসে যুক্ত হলো ‘সনিক’
ক্রিকেটে প্রযুক্তির নতুন অধ্যায়, ডিআরএসে যুক্ত হলো ‘সনিক’
সর্বাধিক পঠিত
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০