দুর্নীতির নেতৃত্ব দিচ্ছে সরকার: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২২, ১৪:১৩আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১৪:২৪

দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক কর্মকর্তার অপসারণ প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশে দুর্নীতি ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে এবং সেটার সম্পূর্ণভাবে নেতৃত্ব দিচ্ছে সরকার। প্রতিটি ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি ছড়িয়ে পড়েছে ক্যান্সারের মতো। স্বাস্থ্য মন্ত্রণালয় দুর্নীতি হচ্ছে, মেডিক্যাল কলেজগুলোতে দুর্নীতি হচ্ছে।’

শনিবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের বই ‘স্মৃতির অ্যালবাম’ এর প্রকাশনা উপলক্ষে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, পত্রিকার পাতায় দেখলাম দুর্নীতি দমন কমিশনের এক কর্মকর্তাকে অপসারণ করা হয়েছে। কেন করেছে— তিনি যে ব্যক্তিগুলোকে চিহ্নিত করেছিলেন তারাই নাকি তার বিরুদ্ধে অভিযোগ করেছে। কোনোরকমের সুষ্ঠু তদন্ত ছাড়াই তাকে অপসারণ করা হয়েছে। আজকের দুর্ভাগ্য ড. মোশাররফ হোসেনসহ যারা দেশের জন্য যুদ্ধ করেছেন, তারা এই দেশের জন্য যুদ্ধ করেননি; তারা যুদ্ধ করেছেন একটি সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যেখানে জবাবদিহিতা থাকবে।

দেশের মানুষকে আজকে তাদের অন্যতম অধিকার ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল আরও বলেন, ‘নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া চলছে। আমরা আগেই বলেছি নির্বাচন কমিশন দিয়ে কোনও কাজ হবে না— যদি না নির্বাচনকালীন সরকার পরিবর্তন না হয়, যদি তারা নির্দলীয় না হয়। আজকের নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটি তৈরি করে জনগণের সঙ্গে প্রতারণা করে জনগণকে বোকা বানিয়ে ২০১৪- ২০১৮ সালের মতো একটি নির্বাচন কমিশন বানিয়ে এবারও তারা ক্ষমতাকে পাকাপোক্ত করতে চায়, একদলীয় শাসন ব্যবস্থা করতে চায়।

মির্জা ফখরুল বলেন, আজকে গণতন্ত্রকে পুরোপুরি নির্বাসিত করা হয়েছে। এই আওয়ামী লীগ যারা মুখে সবসময় গণতন্ত্রের কথা বলে, তারা সবসময় গনতন্ত্র ধ্বংস করার কাজ করে, তারা যতবারই রাষ্ট্র ক্ষমতায় এসেছে অথবা জোর করে দখল করেছে ততবারই তারা গণতন্ত্রের সব স্তম্ভ— প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। আজকে এই সরকার আমাদের যে শুভ অর্জন ছিল জনগণের জন্য যুদ্ধ করে লড়াই করে অর্জন করেছিলাম আমরা, আমাদের মৌলিক অধিকার, মানবাধিকার সবকিছুকে তারা ধংস করে দিয়েছে।

আরও পড়ুন:

খন্দকার মোশাররফের ‘স্মৃতির অ্যালবামের’ মোড়ক উন্মোচন

/এসও/ইউএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম