খন্দকার মোশাররফের ‘স্মৃতির অ্যালবামের’ মোড়ক উন্মোচন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২২, ১৪:২৪আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১৪:২৪

নিজের বর্ণাঢ্য জীবনের নানা সময়ের স্মৃতিসম্বলিত ছবি নিয়ে ‘স্মৃতির অ্যালবাম’ শীর্ষক গ্রন্থ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এই গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়েছে। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন রাজনীতিক ও পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

এখন পর্যন্ত নিজের ১০টি গ্রন্থ প্রকাশ হয়েছে জানিয়ে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমি লেখালেখি করার চেষ্টা করি। ১০টি বই রচনা করার সৌভাগ্য হয়েছে। হঠাৎ খেয়াল হলো, যে জীবনে আমার কাছে যে সকল ছবিগুলো সংরক্ষিত ছিল, সে ছবিগুলো দিয়েই এই স্মৃতির অ্যালবাম করা যায়। গ্রন্থটিতে আমার ছাত্রজীবন, রাজনৈতিক জীবন, শিক্ষক জীবন, মুক্তিযুদ্ধের সময় লন্ডনের স্মৃতি, সামাজিক কার্যক্রমসহ নানা বিষয়ে ছবি যুক্ত করা হয়েছে।’

স্মৃতির অ্যালবাম গ্রন্থটিতে নুরুদ্দিন আহমেদসহ অনেক আলোকচিত্রীর তোলা ছবির সম্মিলন ঘটানো হয়েছে বলে জানান খন্দকার মোশাররফ। গ্রন্থটি তিনি নাতি-নাতনিসহ তাদের সমবয়সীদের উৎসর্গ করেছেন।

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এটা গুরুত্বপূর্ণ একটা দলিল। এই দেশের সংগ্রাম, যুদ্ধ, দেশের অভ্যুদয়, তার রাজনৈতিক পরিক্রমা, মানুষের সংগ্রাম, রাষ্ট্রসহ নানা বিষয় অনেকাংশে স্পষ্ট হয়েছে। এটা কেবল অ্যালবাম নয়, জাতির ও ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ দলিল।’

দলের চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানান, ‘স্মৃতির অ্যালবাম মূলত ছবি নিয়ে বই। স্যারের ছাত্র রাজনীতি থেকে শুরু করে মুক্তিযুদ্ধ ও পরবর্তী রাজনৈতিক আন্দোলন সংগ্রাম, সংসদে প্রতিনিধিত্ব, মন্ত্রিত্ব ও সামাজিক কর্মকান্ডগুলো'র উল্লেখযোগ্য ছবি স্থান পেয়েছে।’

আরও পড়ুন;

দুর্নীতির নেতৃত্ব দিচ্ছে সরকার: মির্জা ফখরুল

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম