পর্বতারোহী শায়লা বিথীর ওপর হামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৫২আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৫

রাজধানীর ধানমন্ডিতে সড়ক পার হওয়ার সময় পর্বতারোহী শায়লা বিথীর ওপর হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। শায়লা বিথীর স্বামী তৈমুর ফারুর তুষার এ তথ্য জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে তৈমুর ফারুর তুষার বলেন, ‘পর্বতারোহী শায়লা বিথী ধানমন্ডি ২৭ নম্বর সড়কের ওভারব্রিজ পার হচ্ছিলো। পেছন থেকে হামলাকারীরা এসে চুলের মুঠি ধরে বেধড়ক পেটানো শুরু করে। হামলায় তার ঠোঁট ফেটে গেছে। সারা শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন।’

কারা কী উদ্দেশ্যে এ হামলা করেছে তা পুলিশকে বের করতে হবে, দাবি করে তিনি বলেন, ‘দুপুর ২টার পরে দিনের আলোতে এ হামলার দৃশ্য নিশ্চয়ই সিসিটিভিতে রেকর্ড আছে। ফলে অপরাধীদের শনাক্ত করা কঠিন হওয়ার কথা না। শায়লা বিথী অভিযোগ জানাতে মোহাম্মদপুর থানায় গেছে।’

শায়লা বিথীর স্বামী তৈমুর ফারুক তুষারের ফেসবুক পোস্ট

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান বলেন, এধরনের একটা ঘটনা এসেছিল। কিন্তু ঘটনাস্থল শেরে বাংলা নগর থানায় পড়েছে। তার অভিযোগ লিখে নিয়ে সেই থানায় পাঠিয়ে দিয়েছি। তারা আইনত সব ব্যবস্থা নেবেন।

‘আমরাই পারি’র সমন্বয়ক জিনাত আরা হক এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা চেইন অব কমান্ডের বিষয়। এর একটা প্রক্রিয়া আছে। সেটা না থাকলে যা হয় সেই ভীতি এখন তাদের মধ্যে কাজ করছে। এখনও পুলিশ শতভাগ সক্রিয় না। গত একমাসে সবার মধ্যে এই বিশ্বাস এসেছে যে, সবার হাতে ক্ষমতা আছে। কিন্তু এটা ব্যাকফায়ার করে যখন আপনি অন্যের ওপর সেই ক্ষমতা খাটান। মানুষকে বুঝতে হবে ক্ষমতা শো করার বিষয় না। মব ভায়োলেন্স যদি না সামলানো যায় তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও খারাপ হবে।

হামলার এ ঘটনায় নারী অধিকারকর্মী খুশি কবীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘যারা দায়িত্ব নিয়েছে, এক মাস হয়ে গেছে। এখনও যদি ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলে নেওয়া না যায়, সেটা শঙ্কার। এভাবে তো চলতে পারে না। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিতে একদিনও সময় দেওয়া যায় না। কারণ এটা মানুষের জীবনের সঙ্গে সম্পৃক্ত।’

/ইউআই/ইউএস/
সম্পর্কিত
রাজধানীর স্কুল ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে শিক্ষার্থী আহত
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
রাজধানীর স্কুল ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে শিক্ষার্থী আহত
রাজধানীর স্কুল ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে শিক্ষার্থী আহত
আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ 
আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ 
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়