বিএনপি নেতাকে ‘ক্রসফায়ার’ দেওয়া ওসি-এসআই কারাগারে

মাগুরা প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৬, ০৯:০২ আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০২

মাগুরার শালিখায় বিএনপি নেতা মশিয়ার রহমান হত্যা মামলায় থানার সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও সাবেক এসআই ইসমাইল হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় শালিখা আমলি আদালতে দুই জনকে হাজির করা হলে বিচারক বর্ণালী রানী তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা ও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মশিয়ার রহমানকে বাড়ি থেকে ধরে নিয়ে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তৎকালীন ওসি বিপ্লব ও এসআই ইসমাইলের সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছে। সে সময় ঘটনাটিকে ‘ক্রসফায়ার’ হিসেবে দেখিয়ে শালিখা থানায় মামলা করা হয়েছিল।

জুলাই অভ্যুত্থানের পর মশিয়ার রহমানের স্ত্রী হাসিনা বেগম ২০২৪ সালের ১ অক্টোবর সাবেক ওসি ও এসআইসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে আদালতে হত্যা মামলা করেন। পরে আদালত মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করার জন্য শালিখা থানাকে নির্দেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কামরুজ্জামান বলেন, বিপ্লব শালিখা থানার সাবেক ওসি এবং ইসমাইল সাবেক এসআই। তারা এ মামলার এজাহারভুক্ত আসামি।

/এফআর/
সম্পর্কিত
সরকারি দলকে সমর্থনের অভিযোগে ৯ কর্মকর্তাকে নির্বাচনি দায়িত্ব থেকে প্রত্যাহার
‘ক্রসফায়ারে’ বিএনপি নেতাকে হত্যায় সাবেক ওসি ও এসআই গ্রেফতার
সেই এমপির ছড়িয়ে পড়া আলোচিত ভিডিও নিয়ে যা বললো উপজেলা বিএনপি
সর্বশেষ খবর
কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় আজ
কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় আজ
সাবেক প্রতিমন্ত্রীর ছেলের বিরুদ্ধে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ
সাবেক প্রতিমন্ত্রীর ছেলের বিরুদ্ধে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ
তাওসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
তাওসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
চ্যাটজিপিটিতে যুক্ত হলো আইক্লাউড, যেসব নতুন সুবিধা পাচ্ছেন অ্যাপল ব্যবহারকারীরা
চ্যাটজিপিটিতে যুক্ত হলো আইক্লাউড, যেসব নতুন সুবিধা পাচ্ছেন অ্যাপল ব্যবহারকারীরা
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
ঘূর্ণিঝড়ের নাম কে রাখে, কীভাবে ঠিক হয় সেই নাম?
ঘূর্ণিঝড়ের নাম কে রাখে, কীভাবে ঠিক হয় সেই নাম?
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা