সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ নভেম্বর ২০২৪, ২২:৪৭আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ২৩:৪৭

টেলিভিশন উপস্থাপক ও সাংবাদিক মুন্নী সাহাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যার দিকে রাজধানীর কাওরান বাজারে আইসিটি বিভাগের ‘ভিশন-২০২১ টাওয়ার’ (সাবেক জনতা টাওয়ার) থেকে বের হওয়ার সময় তাকে ঘিরে ধরে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে মুন্নী সাহাকে উদ্ধার করে তেজগাঁও থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, কাওরান বাজার এলাকায় মুন্নী সাহাকে স্থানীয় লোকজন ঘিরে ফেলে। এরপর পুলিশ গিয়ে তাকে তেজগাঁও থানায় নিয়ে আসে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, মুন্নী সাহার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতা নিহতের ঘটনায় সাংবাদিক মুন্নী সাহার বিরুদ্ধে মামলা হয়। একটি যাত্রাবাড়ী থানায়, আরেকটি মিরপুরে। মিরপুর থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতার দেখিয়ে তাকে ডিবি হেফাজতে পাঠানো হয়েছে।

জানা গেছে, তেজগাঁও থানা থেকে মুন্নী সাহাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

এর আগে গত ৬ অক্টোবর মুন্নী সাহার সবধরনের ব্যাংক হিসাবের তথ্য চায় বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। চিঠিতে মুন্নী সাহার আমানত, ঋণ, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, এক্সচেঞ্জ, লকার ও অফশোর ব্যাংকিংয়ের তথ্য চাওয়া হয়।

কাওরান বাজারে মুন্নী সাহার গাড়ি ঘিরে ধরে স্থানীয় একদল লোক (ছবি: সংগৃহীত)

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিতে শিক্ষার্থী নাঈম হাওলাদার (১৭) নিহতের ঘটনায় একটি মামলা হয়েছে। গত ২২ আগস্ট যাত্রাবাড়ী থানায় ওই মামলা করেন নিহত শিক্ষার্থীর বাবা মো. কামরুল ইসলাম। সেই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একাধিক মন্ত্রী-এমপি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সদস্য এবং পুলিশ ও র‍্যাব কর্মকর্তাদের সঙ্গে সাত জন সাংবাদিককেও আসামি করা হয়েছে, তাদের একজন মুন্নী সাহা।

প্রসঙ্গত, টেলিভিশন সাংবাদিক ও টকশো সঞ্চালক হিসেবে পরিচিত মুখ মুন্নী সাহা দীর্ঘদিন বিভিন্ন গণমাধ্যমে কাজ করছেন। সবশেষ এটিএন নিউজ ২০২৩ সালের ৩১ মে মাসে পদত্যাগ করেন তিনি। পরে ‘এক টাকার খবর’ নামে একটি অনলাইন প্লাটফর্মের সঙ্গে যুক্ত হন তিনি।

/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
জ্বলছে না চুলা, যুদ্ধটা খাবারের
রামপুরায় বাস চাপায় ফিজিশিয়ানের মৃত্যু, চালক আটক
বিভিন্ন জেলায় সংযুক্ত হলেন ৫৬ শিক্ষানবিশ এএসপি
সর্বশেষ খবর
জ্বলছে না চুলা, যুদ্ধটা খাবারের
জ্বলছে না চুলা, যুদ্ধটা খাবারের
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বিশ্বের তেলের বাজারও কি নিয়ন্ত্রণ করছে চীন
বিশ্বের তেলের বাজারও কি নিয়ন্ত্রণ করছে চীন
জামায়াত-জোটের বৈঠকে কী আলোচনা হলো 
জামায়াত-জোটের বৈঠকে কী আলোচনা হলো 
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে