গণপিটুনি দিয়ে হত্যা কী ধরনের অপরাধ, এর সাজা কী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২৬, ১৩:২৪আপডেট : ১১ মে ২০২৬, ১৩:৪০

চুরি কিংবা অন্য কোনও অপরাধের সন্দেহে কাউকে ‘অপরাধী’ তকমা দিয়ে জনমত তৈরি করে এবং পরে গণপিটুনি দিয়ে হতাহত করার ঘটনা প্রায়শই শোনা যায়। সবশেষ রবিবার (১০ মে) ভোরে গাজীপুরের কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে তিন জনকে পিটিয়ে হত্যা করা হয়।

গণপিটুনি নিয়ে এক ধরনের ধারণা রয়েছে যে, এতে করে কোনও সাজা হয় না। তবে আইনজীবীরা বলছেন, অন্যান্য হত্যাকাণ্ডের মতোই এটাও একটা গুরুতর অপরাধ।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. খাদেমুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কাউকে গণপিটুনি দিয়ে হত্যা করা অন্যান্য হত্যার মতোই অপরাধ। এ ক্ষেত্রে অভিযোগ প্রমাণ হলে অভিযুক্ত ব্যক্তি বা ব্যক্তিরা দণ্ডবিধি ৩০২ ধারায় অপরাধী হবেন। আর যারা এ ধরনের ঘটনায় সঙ্গে সহায়তা করেছে বা এর সহযোগী হয়েছেন তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ আনা যাবে।’

উদারহণ তুলে ধরে তিনি বলেন, ‘বাংলাদেশে বিভিন্ন সময় দেখা যায়, এ ধরনের পিটিয়ে হত্যার ক্ষেত্রে বিশেষ করে বুয়েটে আবরার হত্যা, রেণু হত্যা কিংবা শিশু রাজন হত্যা; এ রকম অনেকগুলো হত্যাকাণ্ডে ৩০২ ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় সর্বোচ্চ মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়ারও নজির আছে।’

বাংলাদেশে সংবিধানেও অপরাধী-নিরপরাধী নির্বিশেষে প্রতিটি নাগরিককে আইনের আওতাও বিচার লাভ এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে। সংবিধানের ২৭ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের সব নাগরিক আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। আর অনুচ্ছেদ ৩১ বলছে, আইনানুযায়ী ব্যতীত এমন কোনও ব্যবস্থা গ্রহণ করা যাবে না, যাতে কোনও ব্যক্তির জীবন, স্বাধীনতা, দেহ, সুনামে বা সম্পত্তির হানি ঘটে।

সংবিধানের অনুচ্ছেদ ৩৩ অনুযায়ী, একজন ব্যক্তির অবশ্যই তার মনোনীত আইনজীবীর সঙ্গে পরামর্শ এবং নিজেকে সমর্থন করার অধিকার রয়েছে। আর অনুচ্ছেদ ৩৫ অনুযায়ী, আইনের দৃষ্টিতে অপরাধী প্রমাণ না হওয়া পর্যন্ত কাউকে দোষী সাব্যস্ত করা যাবে না এবং অপরাধের জন্য যতটুকু শাস্তি প্রাপ্য তার চেয়ে বেশি বা ভিন্ন কোনও শাস্তি দেওয়া যাবে না।

/বিআই/ইউএস/আরকে/
সম্পর্কিত
ব্যবসায়ীকে গণপিটুনি দিয়ে পিস্তল-চাকুসহ পুলিশে সোপর্দ, ভুক্তভোগীর স্ত্রী বলছেন ভিন্ন কথা
বিশ্ববিদ্যালয় ছাত্রীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণ, ধরে গণপিটুনি দিলেন ছাত্রীরা
সেই বিচারকের ‘কগনিজেন্স পাওয়ার’ প্রত্যাহার
সর্বশেষ খবর
এখন কথা কম, কাজ হবে বেশি: ডিএনসিসি প্রশাসক
এখন কথা কম, কাজ হবে বেশি: ডিএনসিসি প্রশাসক
১১৬ কোটির বাজেট এক লাফে ১৪১৭ কোটি টাকা
নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের বাজেট১১৬ কোটির বাজেট এক লাফে ১৪১৭ কোটি টাকা
এসডিজি অর্জনে পাঁচ বছরে বাংলাদেশের প্রয়োজন আরও ৪২১ বিলিয়ন ডলার
এসডিজি অর্জনে পাঁচ বছরে বাংলাদেশের প্রয়োজন আরও ৪২১ বিলিয়ন ডলার
হাম উপসর্গে একদিনে ৪ মৃত্যু
হাম উপসর্গে একদিনে ৪ মৃত্যু
সর্বাধিক পঠিত
শেখ হাসিনা যেদিক দিয়েই আসবেন সেদিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শেখ হাসিনা যেদিক দিয়েই আসবেন সেদিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি
এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস