প্রধানমন্ত্রীর সঙ্গে বিকেএমইএ প্রতিনিধিদলের সাক্ষাৎ 

পোশাক খাতের সংকট নিরসন ও বহুমুখীকরণে গুরুত্বারোপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ মে ২০২৬, ১৯:৩১ আপডেট : ১১ মে ২০২৬, ১৯:৩১

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বর্তমান চ্যালেঞ্জ, সম্ভাবনা ও করণীয় নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রীর আহ্বানে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

সোমবার (১১ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের তৈরি পোশাক শিল্পের সার্বিক পরিস্থিতি, রফতানি প্রবৃদ্ধি, শিল্পের টেকসই উন্নয়ন এবং বিদ্যমান বিভিন্ন সংকট নিয়ে আলোচনা হয়। 

বৈঠকে বিকেএমইএ’র পক্ষ থেকে এলডিসি গ্রাজুয়েশন পিছিয়ে দেওয়ার বিষয়ে সরকারের উদ্যোগ, বন্ধ কারখানা পুনরায় চালুর প্রচেষ্টা এবং শ্রম আইন সংসদে পাসের আগে প্রয়োজনীয় সংশোধনী আনার পদক্ষেপ গ্রহণের জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। 

একই সঙ্গে সংগঠনটির নেতারা বর্তমানে বন্ধ থাকা কারখানাগুলো পুনরায় চালুর পাশাপাশি সচল শিল্পপ্রতিষ্ঠানগুলো যাতে নতুন করে সংকটে না পড়ে বা বন্ধ হয়ে না যায়, সে বিষয়ে সরকারের নীতিগত ও আর্থিক সহযোগিতা কামনা করেন।  

জবাবে প্রধানমন্ত্রী জানান, এবিষয়ে বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ব্যাংকিং ও রাজস্বসংক্রান্ত জটিলতাগুলো লিখিত আকারে জমা দেওয়ারও পরামর্শ দেন তিনি।  

বৈঠকে প্রধানমন্ত্রী শিল্পের বহুমুখীকরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বিশেষ করে সিল্ক খাত এবং ম্যান-মেইড ফাইবারভিত্তিক পণ্যের সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান জানান। একই সঙ্গে জ্বালানি সংকট সমাধান এবং নতুন পণ্যে বিনিয়োগ বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেন।  

এসময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া।  

বিকেএমইএ’র পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, সিনিয়র সহ-সভাপতি অমল পোদ্দার, সহ-সভাপতি (অর্থ) মোরশেদ সারওয়ার সোহেল, সহ-সভাপতি মোঃ শামসুজ্জামান এবং ফকির কামরুজ্জামান নাহিদ। 

বিকেএমইএ মনে করে, দেশের শিল্পখাতের উন্নয়ন, রফতানি সক্ষমতা বৃদ্ধি এবং কর্মসংস্থান রক্ষায় সরকারের ইতিবাচক এ উদ্যোগ শিল্প উদ্যোক্তাদের মাঝে নতুন আশার সঞ্চার করবে। 

/জিএম/এসটি/ 
সম্পর্কিত
বাংলাদেশে ‘প্রযুক্তি ও উদ্ভাবনী নগরী’ প্রতিষ্ঠায় জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
বাংলাদেশ ও জাপানের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ
সর্বশেষ খবর
আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: মন্ত্রী
আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: মন্ত্রী
গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৪ ইউনিট
গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৪ ইউনিট
জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংক পেলো নতুন এমডি
জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংক পেলো নতুন এমডি
আইজিপির ক্রসফায়ার মন্তব্যে উদ্বেগ প্রকাশ করে স্পষ্ট ব্যাখ্যা দাবি করলো আসক
আইজিপির ক্রসফায়ার মন্তব্যে উদ্বেগ প্রকাশ করে স্পষ্ট ব্যাখ্যা দাবি করলো আসক
সর্বাধিক পঠিত
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি