বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সরাসরি সীমান্তে পাঠানোর নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর

আন্তর্জাতিক ডেস্ক
২২ মে ২০২৬, ০৯:৪১আপডেট : ২২ মে ২০২৬, ১০:১৩

হাওড়া স্টেশন থেকে গ্রেফতার হওয়া যারা নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) আওতায় পড়েন না এমন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আদালতে হাজির না করে সরাসরি উত্তর ২৪ পরগনার সীমান্ত চৌকিতে (বিওপি) পাঠানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার হাওড়ায় এক প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই সিদ্ধান্তের কথা জানান। ভারতের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

হাওড়ায় আয়োজিত ওই বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, পুলিশ কমিশনারকে এবং আরপিএফকে সরাসরি বলে দেওয়া হয়েছে হাওড়া স্টেশন থেকে সিএএ আওতায় পড়েন না এমন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে কোর্টে পাঠাবেন না। তাকে ভালো করে খাওয়া-দাওয়া করিয়ে সোজা বনগাঁ-পেট্রাপোল সীমান্তে, নইলে বসিরহাটে বিওপি-র কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন।

ভারতের এই সীমান্ত চৌকিগুলো বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) নিয়ন্ত্রণে থাকে। তবে এই ‘অবৈধ অনুপ্রবেশকারীদের’ সীমান্ত চৌকিতে পাঠানোর পর পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে মুখ্যমন্ত্রী বিস্তারিত কিছু জানাননি। 

এর আগে গত বুধবার তিনি বলেছিলেন, তার সরকার অবৈধ বাংলাদেশিদের শনাক্ত ও আটক করে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য বিএসএফ-এর হাতে তুলে দেওয়া শুরু করবে।

উল্লেখ্য প্রতিবেশীর দেশগুলো থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আসা যেসব মানুষ সিএএ-র অধীনে নাগরিকত্বের আবেদন করতে পারবেন, সেই তালিকায় মুসলিমরা অন্তর্ভুক্ত নন।

/এএস/
সম্পর্কিত
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু