দিল্লিতে মোদির সঙ্গে বিজয়ের বৈঠক, তুলে ধরলেন একগুচ্ছ দাবি

আন্তর্জাতিক ডেস্ক
২৭ মে ২০২৬, ২০:৫২আপডেট : ২৭ মে ২০২৬, ২০:৫২

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় বুধবার (২৭ মে) দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। অভিনেতা থেকে রাজনীতিক হওয়া বিজয়ের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হলো। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

বৈঠকে বিজয় প্রধানমন্ত্রী মোদির কাছে একটি বিস্তারিত স্মারকলিপি তুলে দেন। সেখানে ‘বন্দে মাতরম’ বিতর্ক, মেকেদাতু প্রকল্প, প্রতিরক্ষা প্রকল্প এবং শ্রীলঙ্কান নৌবাহিনীর হাতে তামিলনাড়ুর জেলেদের গ্রেফতারের মতো বিভিন্ন ইস্যু তুলে ধরা হয়।

স্মারকলিপিতে বিজয় সরকারি অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ আগে গাওয়ার নির্দেশনা নিয়ে তৈরি হওয়া বিতর্কের প্রসঙ্গ তোলেন। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করে ‘বন্দে মাতরম’-এর আগে তামিলনাড়ুর রাজ্য সংগীত গাওয়ার অনুমতি দেওয়ার আহ্বান জানান।

এছাড়া কর্ণাটকের প্রস্তাবিত মেকেদাতু প্রকল্প নিয়েও আপত্তি জানান বিজয়। তিনি দাবি করেন, প্রকল্প ঘিরে কথিত ভূমি পূজা সুপ্রিম কোর্টের নির্দেশনার পরিপন্থি। এ বিষয়ে সব পক্ষের সম্মতি ছাড়া প্রকল্প অনুমোদন না দিতে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রণালয় ও কেন্দ্রীয় পানি সম্পদ ট্রাইব্যুনালকে পরামর্শ দেওয়ার আহ্বান জানান তিনি।

শ্রীলঙ্কান নৌবাহিনীর হাতে তামিলনাড়ুর জেলেদের ওপর হামলা ও গ্রেফতারের বিষয়টিও বৈঠকে উত্থাপন করেন মুখ্যমন্ত্রী। স্মারকলিপি অনুযায়ী, বর্তমানে ৫৮ জন তামিল জেলে শ্রীলঙ্কার কারাগারে আছেন এবং ২৮৮টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে। জেলে ও তাদের নৌকা মুক্ত করতে কেন্দ্রীয় সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বিজয়।

তামিলাগা ভেট্রি কাজাগাম দলের নাটকীয় উত্থানের পর গত ১৩ মে আস্থা ভোটে জয় পাওয়ার কয়েক দিনের মধ্যেই এই দিল্লি সফর করছেন বিজয়। তার দল বিধানসভা নির্বাচনে ১০৮ আসন জিতে একক বৃহত্তম দলে পরিণত হয়।

/এএস/
সম্পর্কিত
জেনেরিক ওষুধে ২০০ শতাংশ মার্কিন শুল্ক, ভারতের জন্য বড় আঘাত
একনেকে ১৪ হাজার ৪১ কোটির আট প্রকল্প অনুমোদন
পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে বাংলাদেশ
সর্বশেষ খবর
প্রস্তুতি ম্যাচ না থাকাতেই জিম্বাবুয়েতে ব্যাটিং ব্যর্থতা!
প্রস্তুতি ম্যাচ না থাকাতেই জিম্বাবুয়েতে ব্যাটিং ব্যর্থতা!
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে: নাহিদ ইসলাম
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে: নাহিদ ইসলাম
জেনেরিক ওষুধে ২০০ শতাংশ মার্কিন শুল্ক, ভারতের জন্য বড় আঘাত
জেনেরিক ওষুধে ২০০ শতাংশ মার্কিন শুল্ক, ভারতের জন্য বড় আঘাত
জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার 
জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার 
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার