প্রতিমন্ত্রীর ‘মিরাকল’ বলা চার ইউপির প্রশাসক হচ্ছেন কারা?

বগুড়া প্রতিনিধি
১৭ জুন ২০২৬, ১৯:০৮আপডেট : ১৭ জুন ২০২৬, ১৯:০৮

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় নবগঠিত আলোচিত চারটি ইউনিয়নে প্রশাসক নিয়োগের জন্য নাম প্রস্তাব করা হয়েছে। শিবগঞ্জ ও মোকামতলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান মঙ্গলবার বিকালে বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছে প্রশাসক নিয়োগের নাম প্রস্তাব
পাঠিয়েছেন। বুধবার (১৭ জুন) বিকালে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত এ সংক্রান্ত পৃথক চিঠিতে বলা হয়েছে, শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় নবসৃষ্ট ‘মীরবাড়ি’, ‘স্বর্ণগ্রাম’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়ন পরিষদ গঠন করা হয়েছে। ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ সালের ১৮ ধারা অনুযায়ী নাগরিক সেবা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য ওসব ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ করা প্রয়োজন।

প্রশাসক নিয়োগে চার সরকারি কর্মকর্তা হলেন- শিবগঞ্জ উপজেলার মীরবাড়ি ইউনিয়নের জন্য উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, মোকামতলা উপজেলার স্বর্ণগ্রাম ইউনিয়নের জন্য শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, সীমান্ত ইউনিয়নের জন্য শিবগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল
অধিদফতরের সহকারী প্রকৌশল নাজমুল হোসাইল এবং দিগন্ত ইউনিয়নের জন্য শিবগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আল মামুন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গেজেট অনুযায়ী ময়দানহাট্টা ইউনিয়ন ভেঙে স্বর্ণগ্রাম ইউনিয়ন গঠন করা হয়েছে। ১৭টি মৌজা নিয়ে গঠিত এ ইউনিয়নের জনসংখ্যা ১৮ হাজার ৯৩৪ জন। সৈয়দপুর ইউনিয়ন ভেঙে সীমান্ত ইউনিয়ন গঠন করা হয়েছে। ১১টি মৌজা নিয়ে গঠিত এ ইউনিয়নের জনসংখ্যা ১৬ হাজার ২৬৭ জন। এ ছাড়া দেউলী ইউনিয়ন ভেঙে দিগন্ত ইউনিয়ন গঠন করা হয়েছে। আটটি মৌজা নিয়ে গঠিত এ ইউনিয়নের জনসংখ্যা ১৭ হাজার ৭৫৯ জন।

শিবগঞ্জ এবং নবঘোষিত মোকামতলা উপজেলায় নতুন চারটি ইউনিয়ন গঠন করে সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল গত ১১ জুন। বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শিবগঞ্জ উপজেলার পাঁচটি এবং মোকামতলা উপজেলার আটটি ইউনিয়নের প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করা হয়।

এই প্রজ্ঞাপন গত রবিবার প্রকাশিত হয়। এর মধ্যে শিবগঞ্জ উপজেলায় ‘মীরবাড়ি’ নামে নতুন ইউনিয়ন পরিষদ গঠন করা হয়েছে। পাশাপাশি নবঘোষিত মোকামতলা উপজেলায় গঠিত নতুন তিনটি ইউনিয়নের নামকরণ করা হয়েছে ‘সীমান্ত ইউনিয়ন’, ‘দিগন্ত ইউনিয়ন’ এবং ‘স্বর্ণগ্রাম ইউনিয়ন’। স্থানীয় লোকজন জানিয়েছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে তিন ইউনিয়নের নামকরণ করা হয়েছে।

বিষয়টি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। তিনটি ইউনিয়নের নামকরণ নিয়ে জাতীয় সংসদে সমালোচনা হয়েছে। এই নামকরণ নিয়ে হইচই চলছে। এ ছাড়া একই এলাকায় স্বর্ণগ্রাম ইউনিয়ন নিয়ে বলা হচ্ছে, প্রতিমন্ত্রীর লন্ডনপ্রবাসী ভাতিজির নাম স্বর্ণ। তার নাম অনুসারে ‘স্বর্ণগ্রাম’ ইউনিয়ন গঠন করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৩ জুন শিবগঞ্জ উপজেলার এক সভায় উপজেলা বিএনপির সহসভাপতি মাহবুব আলম মানিকসহ দলের কয়েকজন নেতা ইউনিয়নগুলোর নামকরণের বিষয়ে প্রস্তাব দিলে সভায় তা গৃহীত হয়। পরে উপজেলা প্রশাসন থেকে নামগুলো লিখিত প্রস্তাব আকারে জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়। জেলা প্রশাসক ১১ জুন ‘মীরবাড়ি ইউনিয়ন’ এবং ১৪ জুন ‘সীমান্ত ইউনিয়ন’, ‘দিগন্ত ইউনিয়ন’ ও ‘স্বর্ণগ্রাম ইউনিয়ন’ নামে গেজেট জারি করেন।

বিএনপির স্থানীয় নেতাকর্মী ও এলাকার লোকজনও বলছেন, প্রতিমন্ত্রীর পৈতৃক ‘মীরবাড়ী’ এবং তার দুই ছেলে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’র নামেই নতুন ইউনিয়নগুলোর নামকরণ করা হয়েছে। 

তবে এসব অভিযোগ প্রতিমন্ত্রী অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই নতুন ইউনিয়নগুলোর নামকরণ করা হয়েছে। স্থানীয়ভাবে জনগণের গণশুনানি ও মতামতের ভিত্তিতে উপজেলা এবং জেলা প্রশাসন যথাযথ আইন মেনে শিবগঞ্জ উপজেলায় একটি ও মোকামতলা উপজেলায় তিনটি নতুন ইউনিয়ন পরিষদের নামকরণ করেছে। তার দুই ছেলের নাম মীর সীমান্ত ও মীর দিগন্ত। কেউ কেউ তার ছেলেদের নামের সঙ্গে নতুন ইউনিয়নের নামকরণের সামঞ্জস্য খোঁজার চেষ্টা করছেন। এটা মোটও সঠিক নয়। মিরাক্যালি তার সন্তানদের নামের সঙ্গে মিলে গেছে। বিষয়টি সম্পর্কে তিনি আগে থেকে জানতেন না। তার কোনও ভূমিকা ও প্রভাব ছিল না।

/এএম/ 
সম্পর্কিত
ধর্ষক-মাদকের পক্ষে তদবির করলে তাকেও জেলে পাঠানো হবে: আইনমন্ত্রী
আমাকে দুটি আসন দেখভালের দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: এমপি জেবা আমিন
ধর্ষণে ১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, মামলার পর স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
সর্বশেষ খবর
ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের মাঝপথে ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচ, ট্রফি জিতলে ১৮২ কোটি! 
ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের মাঝপথে ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচ, ট্রফি জিতলে ১৮২ কোটি! 
ধর্ষক-মাদকের পক্ষে তদবির করলে তাকেও জেলে পাঠানো হবে: আইনমন্ত্রী
ধর্ষক-মাদকের পক্ষে তদবির করলে তাকেও জেলে পাঠানো হবে: আইনমন্ত্রী
শুক্রবার নয়, আজই সই হতে পারে ইরান-মার্কিন চুক্তি!
শুক্রবার নয়, আজই সই হতে পারে ইরান-মার্কিন চুক্তি!
কঙ্গোর সমর্থনে পুরো ম্যাচ মূর্তির মতো দাঁড়িয়ে থাকবেন যিনি, কে এই লুমুম্বা ভেয়া
কঙ্গোর সমর্থনে পুরো ম্যাচ মূর্তির মতো দাঁড়িয়ে থাকবেন যিনি, কে এই লুমুম্বা ভেয়া
সর্বাধিক পঠিত
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর