গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন ধরিয়ে লুটপাট, বিএনপির কয়েকজনের বাড়িতে ভাঙচুর

গোপালগঞ্জ প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২৬, ০০:০৮ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০০:০৮

গোপালগঞ্জ সদর ও টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ থেকে বিএনপি নেতাদের বাড়ি, অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে। একইসঙ্গে টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। রবিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার গ্রামীণ ব্যাংকের শাখায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, রবিবার রাতে সাড়ে ৮টার দিকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা টুঙ্গীপাড়া উপজেলার গ্রামীণ ব্যাংকের সামনে জড়ো হন। এ সময় গ্রামীণ ব্যাংকের হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। এক পর্যায়ে ব্যাংকের ভেতরে আগুন ধরিয়ে দেয়। এতে ব্যাংকের ভেতরের মালামাল পুড়ে যায়। এ সময় ব্যাংকের সাইনবোর্ডসহ অন্য মালামাল লুট করে নিয়ে যায়।

এর আগে, গ্রামীণ ব্যাংকের সামনে সড়কে আগুন ধরিয়ে অবরোধ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এলাকাজুড়ে তৈরি হয় ভীতিকর পরিস্থিতি, আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মাঝে।

টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী জানান, রবিবার বিকেলে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে উপজেলা সদরে মিছিল বের করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় দায়িত্ব পালনকালে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় মামলার বাদী মোসলেম উদ্দিনকে কুপিয়ে মারাত্মক আহত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

এদিকে, টুঙ্গিপাড়ায় উপজেলা যুবদলের কার্যালয় ও বিএনপির সমর্থকদের বেশ কয়েকটি বাড়ি দোকানে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

অপরদিকে, টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্যার বাড়িসহ বেশ কয়েকজন বিএনপি সমর্থকের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়।

/এফআর/
সম্পর্কিত
এবার টুঙ্গিপাড়ায় বিএনপির সভাপতির বাসভবনে অগ্নিসংযোগ, দোকানের ১০টি ফ্রিজ লুট
গোপালগঞ্জের সীমান্তবর্তী নাজিরপুরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ 
আ.লীগ নেতাকর্মীদের দেশে অনুপ্রবেশের তথ্য দিলেই পুরস্কার দেবে বিজিবি
সর্বশেষ খবর
 ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা?
 ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা?
ইরানের কাছে এখনও ২৫০০ ক্ষেপণাস্ত্র বলে মনে করে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের ধারণা কত?
ইরানের কাছে এখনও ২৫০০ ক্ষেপণাস্ত্র বলে মনে করে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের ধারণা কত?
ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে নারীকে মাইক্রোবাসে তুলে ১৬ লাখ টাকা লুট
ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে নারীকে মাইক্রোবাসে তুলে ১৬ লাখ টাকা লুট
বাজারে এলো লিলির নতুন সিরাম গ্লো সোপ, উদ্বোধনে সাবিলা নূর
বাজারে এলো লিলির নতুন সিরাম গ্লো সোপ, উদ্বোধনে সাবিলা নূর
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ