ভবন ওড়ানো বন্ধ করো: নেতানিয়াহুকে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক 
১৮ জুন ২০২৬, ১১:৪১আপডেট : ১৮ জুন ২০২৬, ১১:৪৭

লেবানন ইস্যুতে সাম্প্রতিক এক ফোনালাপে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘ভবন ওড়ানো বন্ধ করতে’ বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দুই নেতার ঘন ঘন ফোনালাপ আগের তুলনায় এখন অনেক বেশি উত্তেজনাপূর্ণ ও বৈরী হয়ে উঠেছে।

ট্রাম্পের মন্তব্য শুনেছেন এমন এক ব্যক্তির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তার উপদেষ্টাদের কাছে হতাশা ব্যক্ত করে বলেছেন যে নেতানিয়াহু ‘সবাইকে বোমা মেরে ওড়াতে চান’। প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাও জানিয়েছেন, সামরিক অভিযানের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রীর ক্রমাগত অনুরোধে ট্রাম্প এখন ক্লান্ত ও বিরক্ত।

ওই কর্মকর্তা বলেন, নেতানিয়াহু প্রেসিডেন্টকে বলেন কেন তাকে কিছু একটা উড়িয়ে দিতে হবে, কেন ইসরায়েলি গোয়েন্দারা তা করতে জানে এবং কখন তা করা উচিত। প্রেসিডেন্ট শোনেন। সাধারণত ফোনালাপগুলো একই ধরনের হয়।

নেতানিয়াহুর সঙ্গে আরেকটি ফোনালাপে ট্রাম্প উদ্বেগ প্রকাশ করেন যে, ইরান যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক চাপ তাকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট হার্বার্ট হুভারের সঙ্গে তুলনার মুখে ফেলতে পারে। ১৯৩০-এর দশকের মহামন্দার সময় হুভারের ব্যর্থতার প্রসঙ্গও তিনি উল্লেখ করেন।

সাম্প্রতিক সময়ে প্রকাশ্যেও নেতানিয়াহুর সমালোচনা বাড়িয়েছেন ট্রাম্প। চলতি মাসের শুরুতে এক সাক্ষাৎকারে তিনি নিশ্চিত করেন, এক ফোনালাপে তিনি ইসরায়েলি নেতাকে ‘পাগল’ বলে অভিহিত করেছিলেন।

এছাড়া চলতি সপ্তাহের শুরুতে অ্যাক্সিওসকে তিনি জানিয়েছেন, বৈরুতে ইসরায়েলি হামলার পর নেতানিয়াহুকে তিনি বলেছেন যে তার কোনও বিচারবোধ নেই।

/এএস/ 
সম্পর্কিত
হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠান বর্জন করলো মার্কিন মিডিয়া
বিশ্বজুড়ে অস্থিরতা, অনিশ্চয়তা: জাতিসংঘের অধিবেশনে কূটনীতিকদের উদ্বেগ
ইরানি এয়ারলাইনসে মার্কিন ‘অবৈধ’ নিষেধাজ্ঞার বিরোধিতা চীনের
সর্বশেষ খবর
হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠান বর্জন করলো মার্কিন মিডিয়া
হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠান বর্জন করলো মার্কিন মিডিয়া
চোটের কাছে হার মানলেন মার্ক উড
চোটের কাছে হার মানলেন মার্ক উড
পাবনা কলেজ কীভাবে হলো এডওয়ার্ড, দেশ স্বাধীনের আগেই সরকারি
পাবনা কলেজ কীভাবে হলো এডওয়ার্ড, দেশ স্বাধীনের আগেই সরকারি
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
অপ্রতিম হত্যার পেছনে দুটি কারণ জানালেন মা
অপ্রতিম হত্যার পেছনে দুটি কারণ জানালেন মা