‘রকি অভিশাপ’ এড়াতে সতর্ক ব্রাজিল সমর্থকেরা

আন্তর্জাতিক ডেস্ক 
১৯ জুন ২০২৬, ১১:৩৫ আপডেট : ১৯ জুন ২০২৬, ১১:৩৫

খেলাধুলায় ‘রকি মূর্তির অভিশাপ’ এখন আর কেবলই কোনও রূপকথা নয়, বরং এক মূর্তিমান আতঙ্ক। আর সেই কুখ্যাত অভিশাপ থেকে নিজেদের ফুটবল দলকে বাঁচাতে এবার চরম সতর্কতা অবলম্বন করছেন ব্রাজিলের সমর্থকরা। বিশ্বকাপে শুক্রবার হাইতির মুখোমুখি হওয়ার আগে ফিলাডেলফিয়া মিউজিয়াম অব আর্টের সামনে থাকা বিখ্যাত রকি মূর্তির পাশে গিয়ে ছবি বা সেলফি তুললেও, সেটিকে ছোঁয়া বা কোনও জার্সি-পতাকা জড়ানোর সাহস দেখাননি কোনো সেলেসাও ভক্ত। ৯ ফুট ১১ ইঞ্চি উচ্চতা এবং ১,৩০০ পাউন্ড ওজনের ব্রোঞ্জের তৈরি এই কাল্পনিক বক্সারের মূর্তিটিকে তারা ঠিক যেমন ছিল, তেমনই রেখে এসেছেন।

ফিলাডেলফিয়া মিউজিয়াম অব আর্টের সিঁড়ির নিচে থাকা এই মূর্তিটি দীর্ঘদিন ধরেই শহরটির প্রতীক হিসেবে পরিচিত। স্থানীয় বিশ্বাস অনুযায়ী, সফরকারী কোনও দল মূর্তিটিকে নিজেদের জার্সি, স্কার্ফ বা পতাকা দিয়ে সাজালে শেষ পর্যন্ত সেই দল পরাজিত হয়।

সম্প্রতি সেই বিশ্বাস নতুন করে আলোচনায় আসে, যখন ইকুয়েডরের সমর্থকেরা রকি মূর্তিকে দলের জার্সি পরিয়ে এবং গলায় দেশের পতাকা জড়িয়ে উদযাপন করেন। ফলাফল হিসেবে দেখা গেছে, দীর্ঘ এক যুগ পর বিশ্বকাপে আসা আইভরি কোস্টের কাছে ৯০ মিনিটের শেষ মুহূর্তের গোলে ১-০ ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয়েছে ইকুয়েডরকে।

ইকুয়েডরের এই পরিণতি দেখে নড়েচড়ে বসেছে ব্রাজিলের সমর্থক গোষ্ঠী 'গ্রিন অ্যান্ড ইয়েলো মুভমেন্ট'। তারা ইনস্টাগ্রামে সতর্কবার্তা জারি করে লিখেছে, মনোযোগ দিন সমর্থকরা! ফিলাডেলফিয়ার রকি মূর্তিকে ব্রাজিলের জার্সি পরানো সম্পূর্ণ নিষিদ্ধ।

এমনকি পেনসিলভানিয়ার পর্যটন কর্তৃপক্ষও সামাজিক মাধ্যমে বিদেশি সমর্থকদের সতর্ক করে জানায়, অতীতে অনেক দল রকি মূর্তিকে নিজেদের রঙে সাজানোর পর হেরেছে। ইকুয়েডরের ঘটনাও সেই আলোচনাকে আরও উসকে দিয়েছে।

বৃহস্পতিবার শত শত ব্রাজিলীয় সমর্থক মূর্তিটির সামনে জড়ো হলেও সেটিকে স্পর্শ করেননি। তারা মূর্তির সামনে দাঁড়িয়ে রকির বিখ্যাত ভঙ্গিতে হাত উঁচু করে উদযাপন করেন। উৎসাহী সমর্থকদের নিয়ন্ত্রণে রাখতে মূর্তির চারপাশে নিরাপত্তা ব্যবস্থাও রাখা হয়।

ব্রাজিলের লাইমেইরা থেকে আসা সমর্থক লরিভাল গেরেইরো বলেন, এটি ব্রাজিলের জন্য একটি বিশেষ মুহূর্ত। ম্যাচের আগে উদযাপনের জন্য এই জায়গাটিকে প্রচার করা হয়। আমরা এখানে আমাদের দলকে সমর্থন জানাতে এসেছি।

ব্রাজিলের পোর্তো আলেগ্রে শহরের বাসিন্দা রবার্তো দে ফ্রেইতাস, যিনি বর্তমানে ফ্লোরিডায় থাকেন, ব্রাজিলের রঙের পোশাক পরে মূর্তিটির সামনে ছবি তুলতে আসেন। তিনি বলেন, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবার ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই খেলছে। তবে রকি অভিশাপ সম্পর্কে জানার পর তিনি মূর্তিতে জার্সি পরানোর কোনও ঝুঁকি নিতে রাজি নন। হাসতে হাসতে তিনি বলেন, যদি এমনটাই হয়ে থাকে, তাহলে আমি নিশ্চিতভাবে সেটা করবো না।

শনিবার মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। ২০০২ সালের পর প্রথম বিশ্বকাপ জয়ের লক্ষ্যে থাকা দলটি এখন হাইতির বিপক্ষে ম্যাচের প্রস্তুতি নিচ্ছে। ১৯৭৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া হাইতিকে আন্ডারডগ হিসেবে দেখা হলেও, অনেকের মতে তাদের অবমূল্যায়ন করার সুযোগ নেই।

সূত্র: এপি

/এএস/ 
সম্পর্কিত
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
যুক্তরাষ্ট্র হামলা করলে আরও কঠোর জবাবে প্রস্তুত ইরান, অনিশ্চিত কূটনীতি
সর্বশেষ খবর
বাংলামোটরে ওষুধ ব্যবসায়ীর ওপর হামলা, বহিষ্কৃত যুবদল নেতা আটক
বাংলামোটরে ওষুধ ব্যবসায়ীর ওপর হামলা, বহিষ্কৃত যুবদল নেতা আটক
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির