এক অদ্ভুত আবাসিক ভবন ‘কুনশানের পিরামিড’

আন্তর্জাতিক ডেস্ক
২০ জুন ২০২৬, ০৭:৪৫ আপডেট : ২০ জুন ২০২৬, ০৭:৪৫

বিশাল মৌচাকের মতো দেখতে ২০ হাজার মানুষের থাকার উপযোগী ভবন কিংবা ট্রাফিক ওভারপাসের মাঝখানে তৈরি বাড়ি, অদ্ভুত সব স্থাপত্যের জন্য চীনের বেশ খ্যাতি রয়েছে। তবে এসবের বাইরে দেশটিতে যে একটি আস্ত পিরামিড আকৃতির অ্যাপার্টমেন্ট ভবনও রয়েছে, তা হয়তো অনেকেরই জানা নেই।

চীনের কুনশান শহরের ফ্যাশনেবল হুয়াকিংও জেলায় অবস্থিত এই ভবনটি কুনশানের পিরামিড নামে পরিচিত। ২০১৩ সালে নির্মাণকাজ শেষ হওয়ার পর থেকে এটি অন্যতম বিখ্যাত আবাসিক ভবন এবং শহরটির একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণে পরিণত হয়েছে।

আসল পিরামিডের মতো না হলেও এই ১৮ তলা ভবনের দুটি বাইরের দেয়াল একদম সোজা বা খাড়া, আর বাকি দুটি দেয়াল ৪৫ ডিগ্রি কোণে ঢালু হয়ে নিচের দিকে নেমে গেছে। ওপর থেকে নিচে ধাপে ধাপে নেমে যাওয়া এই অ্যাপার্টমেন্টগুলোর দৃশ্য বেশ চমৎকার।

এই প্রকল্পের স্থাপত্য প্রতিষ্ঠান মাস্টার্স আর্কিটেকচারাল অফিস জানিয়েছে, চীনের ঐতিহ্যবাহী ধাপ চাষের ধানি জমি থেকে অনুপ্রাণিত হয়ে তারা এই ভবনের নকশা করেছিলেন।

ভবনটির অনন্য নকশার কারণে ঢালু পাশের প্রতিটি অ্যাপার্টমেন্টের সঙ্গে একটি করে বড় বারান্দা পাওয়া যায়। তবে এই বিশেষ আকৃতির কারণে ভবনটিকে কিছু বাস্তবমুখী চ্যালেঞ্জের মুখোমুখিও হতে হচ্ছে। পিরামিড আকৃতির জন্য এর ভেতরের অংশগুলোতে পর্যাপ্ত আলো ও বাতাস চলাচলের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। পাশাপাশি এই জটিল নকশাটি অগ্নিনিরাপত্তার ক্ষেত্রেও বেশ ঝুঁকিপূর্ণ।

সূত্র: ওডিটি সেন্ট্রাল

/এএ/
সম্পর্কিত
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
যুক্তরাষ্ট্র হামলা করলে আরও কঠোর জবাবে প্রস্তুত ইরান, অনিশ্চিত কূটনীতি
সর্বশেষ খবর
বাংলামোটরে ওষুধ ব্যবসায়ীর ওপর হামলা, বহিষ্কৃত যুবদল নেতা আটক
বাংলামোটরে ওষুধ ব্যবসায়ীর ওপর হামলা, বহিষ্কৃত যুবদল নেতা আটক
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির