মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২৬, ১১:১২আপডেট : ২৪ জুন ২০২৬, ১১:১৪

মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

এক বিজ্ঞপ্তিতে বিআরটিএ জানিয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ২১ ধারা অনুযায়ী মোটরযান বিক্রয়ের পর মালিকানা পরিবর্তন করা বাধ্যতামূলক। কিন্তু ইদানীং দেখা যাচ্ছে, অনেক ক্ষেত্রে মালিকানা পরিবর্তন ছাড়াই ক্রেতারা মোটরযান সড়ক ও মহাসড়কে চালাচ্ছেন। এতে বিক্রেতাকে উক্ত মোটরযানের অগ্রিম আয়কর, প্রয়োজ্য ক্ষেত্রে ১৫০ শতাংশ অগ্রিম আয়কর এবং পরিবেশ সারচার্জ পরিশোধ করতে হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সেবা সহজীকরণের অংশ হিসেবে মালিকানা পরিবর্তনের জন্য অনলাইনে (bsp.brta.gov.bd) আবেদন করার পর বিক্রেতার উপস্থিতিতে হ্যান্ড-হেল্ড ডিভাইসের মাধ্যমে বায়োমেট্রিক (আঙুলের ছাপ) যাচাই করে একই দিনে মালিকানা পরিবর্তন সম্পন্ন করা হচ্ছে। একই দিনে নতুন মালিকও ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য বায়োমেট্রিক প্রদান করতে পারছেন।

এ অবস্থায় সংশ্লিষ্ট সবাইকে দ্রুত মোটরযানের মালিকানা পরিবর্তন সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে বিআরটিএ। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

/এসএ/এম/
সম্পর্কিত
ফিটনেসবিহীন যানবাহন নিয়ে কঠোর বার্তা বিআরটিএ’র
যানবাহনে রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ও আরএফআইডি না লাগালে আইনি ব্যবস্থা
যানবাহনে বাড়ছে নারী চালকের সংখ্যা, সহায়ক পরিবেশ সৃষ্টির আহ্বান
সর্বশেষ খবর
সীমান্তে ‘পুশইন’: একই আকাশের নিচে বিভক্ত মানবতা 
সীমান্তে ‘পুশইন’: একই আকাশের নিচে বিভক্ত মানবতা 
অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা
অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী
হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজকে গ্রেফতার দেখালেন আদালত
হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজকে গ্রেফতার দেখালেন আদালত
সর্বাধিক পঠিত
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান