নিরাপত্তাশঙ্কায় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল মন্থর

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জুন ২০২৬, ১৭:৪৮আপডেট : ২৯ জুন ২০২৬, ১৮:৩২

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে নতুন করে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এতে এই জ্বালানি করিডোরটির নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে এবং জলপথটিতে জাহাজ চলাচল আবার শ্লথ হয়ে পড়েছে। এই পরিস্থিতির মধ্যেই হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে ওমানের মাস্কটে যৌথ বৈঠকে বসেছে ইরান ও ওমান।

গত ২৫ জুন সিঙ্গাপুরের পতাকাবাহী কনটেইনার জাহাজ এভার লাভলি এবং ২৭ জুন পানামার পতাকাবাহী তেল ট্যাঙ্কার এম/টি কিকু হামলার শিকার হওয়ার পর হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল কমে যায়। অবশ্য নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাওয়া সত্ত্বেও কিছু জাহাজ এখনও এই রুট দিয়ে পারাপার হচ্ছে, যা ইঙ্গিত দেয় যে কিছু অপারেটর ঝুঁকি নিয়েই পথটি ব্যবহার করতে প্রস্তুত। তবে জাহাজ মালিক, বিমাকারী ও চার্টারারদের মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতির কারণে সার্বিক যাতায়াত কমে গেছে।

সিঙ্গাপুরের মেরিটাইম অ্যান্ড পোর্ট অথরিটি জানিয়েছে, প্রণালি ছেড়ে যাওয়ার সময় অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাতে এভার লাভলি জাহাজের ব্রিজ অংশ সামান্য ক্ষতিগ্রস্ত হয়। তবে জাহাজের ২১ জন ক্রু-র সবাই নিরাপদ আছেন। অন্যদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল নিয়ে যাওয়ার সময় এম/টি কিকু ট্যাঙ্কারটিতে ড্রোন হামলা চালায় ইরানি বাহিনী। এর জবাবে মার্কিন বাহিনীও ইরানি লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে।

হামলার পরও গত সপ্তাহের শেষ দিকে বেশ কিছু জাহাজের পারাপার রেকর্ড করা হয়েছে। এর মধ্যে পারস্য উপসাগরে প্রবেশ করা খালি তেলের বিশাল জাহাজ এবং উপসাগর ছেড়ে যাওয়া পণ্যবাহী ট্যাঙ্কারও রয়েছে। মেরিটাইম সূত্র জানায়, গত ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উপসাগরে আটকে থাকা ফ্রান্সের কনটেইনার জাহাজ সিএমএ সিজিএম গ্যালাপাগোস হরমুজ প্রণালি থেকে সফলভাবে বের হয়ে ওমানের মাস্কট উপকূলে নোঙর করেছে।

জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম উইন্ডওয়ার্ড-এর তথ্য অনুযায়ী, গত ২৭ জুন হরমুজ প্রণালি দিয়ে মোট ৪০টি জাহাজ পারাপার হয়েছে, যার মধ্যে ২৪টি প্রবেশ করেছে এবং ১৬টি বের হয়েছে। প্রবেশ করা জাহাজের মধ্যে বেশিরভাগই ছিল তেলের ট্যাঙ্কার এবং এর মধ্যে তোসকলা, ড্যান, হক ও জাইরান নামের ইরানি পতাকাবাহী জাহাজের শক্তিশালী উপস্থিতি ছিল। অন্যদিকে, বের হয়ে যাওয়া ৩টি ট্যাঙ্কারের মাধ্যমে প্রায় ৪১ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বৈশ্বিক বাজারে গেছে।

কয়েক মাসের অচলাবস্থার পর আঞ্চলিক জ্বালানি উৎপাদনকারীদের তেল রফতানি পুনরায় সচল করার জন্য খালি ট্যাঙ্কারগুলোর উপসাগরে প্রবেশ করা অত্যন্ত জরুরি। তবে নতুন করে হামলার পর জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টার হরমুজ প্রণালিতে সামুদ্রিক নিরাপত্তা হুমকির মাত্রা বাড়িয়ে ‘উদ্বেগজনক’ করেছে এবং মাইন বা মাইন অপসারণ সংক্রান্ত নৌ-সেনাবাহেন্দাদের তৎপরতা সম্পর্কে জাহাজগুলোকে সতর্ক করেছে।

নিরাপত্তা সংকটের কারণে জাহাজ মালিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কিছু জাহাজ পারাপার স্থগিত রাখলেও অন্যগুলো ইরানের নির্ধারিত উত্তর রুট অথবা ওমানের কাছাকাছি দক্ষিণ রুট ব্যবহার করছে। এই রুট নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের অন্তর্বর্তী চুক্তির মধ্যেও উত্তেজনা বিরাজ করছে; যেখানে তেহরানের দাবি জাহাজগুলোকে ইরানি কর্তৃপক্ষের অনুমোদিত রুট ব্যবহার করতে হবে, আর ওয়াশিংটন জোর দিচ্ছে নিরাপদ বাণিজ্যিক যাতায়াতের ওপর।

এই পরিস্থিতির মধ্যে, সংকীর্ণ এই জলপথের বর্তমান সমস্যা ও ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করতে সোমবার মাস্কটে প্রথম যৌথ কমিটির বৈঠকে বসেছে ইরান ও ওমান। ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানান, ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ রাষ্ট্রদূত আবদুলআজিজ আল-হিনাইয়ের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইসলামাবাদ সমঝোতা স্মারকের অনুচ্ছেদ ৫-এর আওতায় এবং উপকূলীয় রাষ্ট্রগুলোর সার্বভৌম অধিকার অক্ষুণ্ণ রেখে প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে তারা মতবিনিময় করেছেন।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দাবি করেছেন, হরমুজ প্রণালির সুরক্ষার একক দায়িত্ব শুধু তেহরানের। তবে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরান আপাতত পারস্পরিক হামলা বন্ধ করতে সম্মত হয়েছে এবং হরমুজ প্রণালি নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য চলতি সপ্তাহে দোহার বৈঠকে অংশ নেবে।

সূত্র: আনাদোলু এজেন্সি

 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
হামাসের বিরুদ্ধে নতুন ইসায়েলি অভিযানের বিরোধিতা যুক্তরাষ্ট্রের
কী, কেন, কীভাবেইসরায়েলের সঙ্গে তুরস্কের উত্তেজনা কেন বাড়ছে
সর্বশেষ খবর
৩০ হাজারের দেশে ১৬ হাজারেই সংকট, কেন ভেঙে পড়ছে বিদ্যুৎ ব্যবস্থা
৩০ হাজারের দেশে ১৬ হাজারেই সংকট, কেন ভেঙে পড়ছে বিদ্যুৎ ব্যবস্থা
পুঁজিবাজারে ফিরছে আস্থা, কর ছাড়ের বড় প্যাকেজ আনলেন অর্থমন্ত্রী 
পুঁজিবাজারে ফিরছে আস্থা, কর ছাড়ের বড় প্যাকেজ আনলেন অর্থমন্ত্রী 
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ বন্ধ হলো?
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ বন্ধ হলো?
বাতিল হচ্ছে ব্যাংক রেজল্যুশন আইনের ‘বিতর্কিত’ ধারা 
বাতিল হচ্ছে ব্যাংক রেজল্যুশন আইনের ‘বিতর্কিত’ ধারা 
সর্বাধিক পঠিত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা