নতুন সব বাস এসি করার নির্দেশ মুখ্যমন্ত্রী বিজয়ের

আন্তর্জাতিক ডেস্ক 
৩০ জুন ২০২৬, ১২:৫৭আপডেট : ৩০ জুন ২০২৬, ১২:৫৮

এখন থেকে শুধু শীতাতপ নিয়ন্ত্রিত বা এসি বাসই কিনবে তামিলনাড়ু সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয়ের ইচ্ছা অনুযায়ী জনগণের আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবহনমন্ত্রী বিজয় তামিলান পার্থিবান। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে। 

রবিবার সালেমে ক্ষমতাসীন টিভিকে আয়োজিত এক অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পার্থিবান এ ঘোষণা দেন।

তিনি বলেন, মুখ্যমন্ত্রী বিজয় চান রাজ্যের মানুষ যেন ব্যাপকভাবে এবং স্বাচ্ছন্দ্যে এসি বাসে ভ্রমণ করতে পারেন। একইসঙ্গে তামিলনাড়ুর প্রত্যন্ত প্রতিটি অঞ্চলকে বাস নেটওয়ার্কের আওতায় আনার নির্দেশনাও দিয়েছেন তিনি।

পার্থিবান জানান, মুখ্যমন্ত্রী বলেছেন যে প্রতিটি বাসে এমন সুবিধা থাকতে হবে যাতে তিনি নিজে থেকে শুরু করে সব মানুষ স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারেন।

তিনি আরও বলেন, সম্প্রতি মুখ্যমন্ত্রী বিজয় একটি সরকারি বাসে ভ্রমণ করেছিলেন। এরপর তিনি চান, নতুন যেসব বাস কেনা হবে, সেগুলোর সবকটিতেই শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থা থাকুক।

গত সপ্তাহে তামিলনাড়ু জুড়ে ৩০০টি নতুন বাসের বহর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিজয়। এ সময় তাকে এক বাসের কন্ডাক্টরের সঙ্গে কথা বলতে দেখা যায়। ১২৭ কোটি ২১ লাখ রুপি ব্যয়ে কেনা নতুন বহরে রয়েছে ১৬৪টি ডিজেলচালিত বাস এবং ১৩৬টি বিএস-৬ মানসম্মত সিএনজিচালিত বাস। 

/এএস/ 
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ