চীনের সঙ্গে সম্পর্ক বাড়াতে কিমের ‘অটল ইচ্ছা’

আন্তর্জাতিক ডেস্ক 
০১ জুলাই ২০২৬, ১৫:১৬ আপডেট : ০১ জুলাই ২০২৬, ১৫:১৬

চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার ও শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। একই সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাম্প্রতিক পিয়ংইয়ং সফরকে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একটি ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাদ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

চীনের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার ১০৫তম বার্ষিকী উপলক্ষে শি জিনপিংকে পাঠানো শুভেচ্ছা বার্তায় কিম এ মন্তব্য করেন। বুধবার (১ জুলাই) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কিম বলেন, দীর্ঘ ঐতিহাসিক ভিত্তি ও সমাজতন্ত্রকে কেন্দ্র করে গড়ে ওঠা ডিপিআরকে-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়াই আমাদের দল ও সরকারের অটল অবস্থান।

তিনি বলেন, সাম্প্রতিক পিয়ংইয়ং শীর্ষ বৈঠক আমাদের পারস্পরিক কমরেডসুলভ বন্ধুত্ব ও বিশ্বাস আরও গভীর করার ক্ষেত্রে একটি ঐতিহাসিক উপলক্ষ ছিল। একই সঙ্গে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার অটুট ইচ্ছা পুনর্ব্যক্ত করেছেন বলেও উল্লেখ করেন কিম।

দক্ষিণ কোরিয়ার সরকারি বার্তা সংস্থা ইয়োনহাপের তথ্য অনুযায়ী, গত ৮ ও ৯ জুন পিয়ংইয়ং সফর করেন শি জিনপিং। প্রায় সাত বছর পর এটি ছিল উত্তর কোরিয়ায় তার প্রথম সফর।

শি জিনপিংয়ের ওই সফরে দুই নেতা উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের ভাষায় ‘সবচেয়ে শক্তিশালী ও কৌশলগত সম্পর্ক’ জোরদারে একটি ‘সুদূরপ্রসারী রূপরেখা’ গ্রহণ করেন।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে, সফরকালে শি উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক, আইন প্রয়োগকারী সংস্থা এবং সামরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

/এএস/ 
সম্পর্কিত
১৭০ যাত্রীর প্লেনটি ইসরায়েলে বিধ্বস্ত করতে চেয়েছিলেন ওমানের পাইলট
আবাসন সংকট মোকাবিলার প্রস্তাব বাতিল, স্পেনে নতুন করে বিক্ষোভ
সিইসির পদত্যাগ নিয়ে আবারও উত্তপ্ত ভারত, যন্তর মন্তরে আটক ৭০০
সর্বশেষ খবর
ডিজিএফআই পরিচয়ে চাঁদাবাজি করতো তারা, সঙ্গে রাখতো ওয়াকিটকি-হ্যান্ডকাফ
ডিজিএফআই পরিচয়ে চাঁদাবাজি করতো তারা, সঙ্গে রাখতো ওয়াকিটকি-হ্যান্ডকাফ
আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১৭০ যাত্রীর প্লেনটি ইসরায়েলে বিধ্বস্ত করতে চেয়েছিলেন ওমানের পাইলট
১৭০ যাত্রীর প্লেনটি ইসরায়েলে বিধ্বস্ত করতে চেয়েছিলেন ওমানের পাইলট
সরকারিভাবে কর্মী নেবে এশিয়ার এই দেশ, আবেদন করবেন যেভাবে
সরকারিভাবে কর্মী নেবে এশিয়ার এই দেশ, আবেদন করবেন যেভাবে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার