আর্জেন্টিনার বিপক্ষে গোল করে কাকে জড়িয়ে ধরতে গিয়েছিলেন কাবরাল?

স্পোর্টস ডেস্ক
০৪ জুলাই ২০২৬, ০৯:০০আপডেট : ০৪ জুলাই ২০২৬, ১২:০৭

বিশ্বকাপ ইতিহাসের অন্যতম চমক জাগানো ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে গোল করে ভিন্ন এক উদযাপনে নজর কেড়েছেন কেপ ভার্দের সিডনি লোপেস কাবরাল।

শেষ ৩২-এর ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ৯০ মিনিট পর্যন্ত ১-১ গোলে আটকে রাখে টুর্নামেন্টের সবচেয়ে বড় চমক উপহার দিয়েছে কেপ ভার্দে। ২৯ মিনিটে লিওনেল মেসির গোলে পিছিয়ে পড়ার পর ৫৯ মিনিটে ডেরয় দুয়ার্তের গোলে সমতায় ফেরে আফ্রিকার দলটি।

অতিরিক্ত সময়ে লিসান্দ্রো মার্তিনেজের গোলে আবারও এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে ১০৩ মিনিটে দারুণ এক বাঁকানো শটে ২-২ সমতা ফিরিয়েই উদযাপনে নজর কাড়েন কাবরাল। যদিও শেষ পর্যন্ত বোর্হেসের আত্মঘাতী গোলে ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

তবে ম্যাচের ফল ছাপিয়ে কাবরালের গোল উদযাপন আলাদা করে আলোচনার জন্ম দিয়েছে। তবে দুর্দান্ত বাঁকানো শট থেকে করা তার গোলটি বিশ্বকাপের সেরা গোলগুলোর আলোচনাতেও জায়গা করে নিতে পারে। গোলটি করার পর সরাসরি গ্যালারিতে ছুটে যান ২৩ বছর বয়সী এই ডিফেন্ডার। সেখানে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর উপস্থিত এক নারীকে জড়িয়ে ধরে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। পরে আবার মাঠে ফিরে বাকি সময় খেলেন।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে ওই নারীকে কাবরালের প্রেমিকা বলে ধারণা করা হলেও, এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই। কাবরাল সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজের সম্পর্ক নিয়ে খুব একটা কিছু প্রকাশ করেন না। বর্তমানে তুরস্কের ক্লাব ট্রাবজনস্পোরের হয়ে খেলছেন কেপ ভার্দের এই ফুটবলার।

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপে বিশৃঙ্খলা: বড় শাস্তি পেলো আর্জেন্টিনা
আর্জেন্টিনাকে কাঁপিয়ে দেওয়া কেপ ভার্দে পেলো নতুন কোচ
বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনের কোচের মেয়াদ বেড়েছে
সর্বশেষ খবর
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই