মমতার তৃণমূলে বড় ধাক্কা: সব পদ থেকে ইস্তফা দিলেন রাজ্য সভাপতি

আন্তর্জাতিক ডেস্ক 
০৪ জুলাই ২০২৬, ১৮:১০আপডেট : ০৪ জুলাই ২০২৬, ১৮:১০

পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। শনিবার (৪ জুলাই) দেওয়া এই পদত্যাগ দলটির জন্য নতুন ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হতাশাজনক ফলের পর সাংগঠনিক পুনর্গঠনের দায়িত্ব নিয়ে মাত্র এক মাস আগে তিনি এ পদে নিয়োগ পেয়েছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে চন্দ্রিমা ভট্টাচার্য দলীয় অন্যান্য সব পদ থেকেও পদত্যাগের ঘোষণা দেন। এতে দলটির সঙ্গে তার সম্পর্ক কার্যত শেষ হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে।

তিনি দলের ব্যাংক হিসাবের অনুমোদিত স্বাক্ষরকারী এবং নির্বাচন কমিশনের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদিত প্রতিনিধির দায়িত্বও ছেড়ে দিয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সাবেক মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রতিমন্ত্রী হিসেবে অর্থ ও স্বাস্থ্যসহ একাধিক গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব পালন করেছেন। তিনি তৃণমূলের নারী সংগঠনেরও অন্যতম শীর্ষ নেতা ছিলেন।

গত ৫ জুন মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে অনুষ্ঠিত তৃণমূল কংগ্রেসের জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে সুব্রত বক্সির স্থলাভিষিক্ত হয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব নেন তিনি।

তিনবারের বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দমদম উত্তর আসনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সৌরভ সিকদারের কাছে পরাজিত হন।

/এএস/ 
সম্পর্কিত
ন্যাটোর বিরুদ্ধে হামলার প্রস্তুতি রাশিয়ার, সতর্ক করলেন ইউরোপীয় গোয়েন্দারা
যুক্তরাষ্ট্রের ওপর হামলা করবে না হুথিরা, দাবি ট্রাম্পের
স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধ করছে ইতালি
সর্বশেষ খবর
যুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
যুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, রেলপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, রেলপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার