রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, রেলপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

রাবি প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২৬, ০০:২৫আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০০:২৫

রাজশাহী রেলওয়ে স্টেশনে আনসার সদস্যদের বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। আহত শিক্ষার্থীকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার প্রতিবাদে রেলপথ অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম আইয়ুব আলী। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চাচাকে নিতে রাজশাহী রেলওয়ে স্টেশনে গিয়েছিলেন আইয়ুব আলী। এ সময় স্টেশনে ইংরেজি বিভাগের দুই শিক্ষার্থীর সঙ্গে দায়িত্বরত আনসার সদস্যদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আইয়ুব আলী ওই শিক্ষার্থীদের পক্ষে কথা বলতে গেলে আনসার সদস্যরা তাকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে।

পরে আহত অবস্থায় আইয়ুব আলীকে রামেক হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

ঘটনার প্রতিবাদে রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাবি রেলওয়ে স্টেশনের রেলপথে অবস্থান নেন। এ সময় তারা রেললাইনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস রাজশাহী স্টেশনে আটকা পড়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) এজিএস সালমান সাব্বির বলেন, ‘স্টেশনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এক শিক্ষার্থীকে আনসার সদস্যরা আটক করে মারধর করেছেন। এর আগেও এক শিক্ষার্থীকে স্টেশনের একটি কক্ষে আটকে মারধর ও জিম্মি করে রাখার অভিযোগ উঠেছিল।’

তিনি বলেন, রেললাইন ও স্টেশনকেন্দ্রিক বিভিন্ন ঘটনায় রেলওয়ের কর্মচারী, কর্মকর্তা ও টিটিইদের বিরুদ্ধে শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ রয়েছে। এসব ঘটনার প্রতিবাদ এবং পুনরাবৃত্তি ঠেকাতেই তারা অবস্থান কর্মসূচি পালন করছেন।

এ বিষয়ে পশ্চিম রেলের মহাপরিচালক আহম্মদ হোসেন মাসুম বলেন, ‘এ ধরনের সহিংসতা কাম্য নয়। আমরা ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পাঠাচ্ছি। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের ক্ষোভ অহেতুক নয়। ভিডিওতে আমাদের তিন শিক্ষার্থীকে মারধরের দৃশ্য দেখা গেছে। হাসপাতালে তাদের দেখে এসেছি। একজনের মাথায় গুরুতর আঘাত ও ব্রেন হেমারেজ হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।’

তিনি বলেন, রেল কর্তৃপক্ষের নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের পেশাদারিত্বের ঘাটতি ছিল। কোনও শিক্ষার্থী আইন ভাঙলে তার বিরুদ্ধে নিয়ম অনুযায়ী মামলা বা জরিমানা করা যেত। কিন্তু বহিরাগতদের নিয়ে এসে মারধর করা গ্রহণযোগ্য নয়।

প্রক্টর আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরু থেকেই বিষয়টি দেখছে। দোষীদের গ্রেফতার ও চাকরিচ্যুত করার দাবিসহ শিক্ষার্থীদের দাবিগুলো পূরণে আমরা কাজ করছি। তবে দেশের সম্পদ ও সাধারণ মানুষের ক্ষতি না করে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানাচ্ছি।’

/এম/
সম্পর্কিত
স্টেশনে ট্রেন না থামায় চেইন টান, জরিমানাসহ এরপর যা ঘটলো
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন রাবির দৃষ্টিহীন শিক্ষার্থী শাকিল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক হলে প্রভোস্টের পদত্যাগ চায় শিবির
সর্বশেষ খবর
যুবদলের ৭ জেলা ও মহানগরে আংশিক কমিটি ঘোষণা
যুবদলের ৭ জেলা ও মহানগরে আংশিক কমিটি ঘোষণা
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্কের উদ্দেশে সকালে রওনা দেবেন প্রধানমন্ত্রী
জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্কের উদ্দেশে সকালে রওনা দেবেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার