‘নেতানিয়াহু ভালো করেই জানেন বস কে’

আন্তর্জাতিক ডেস্ক 
০৫ জুলাই ২০২৬, ০৮:৪৫আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৯:১০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক খুবই ভালো এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী ভালো করেই ‘জানেন বস কে’। সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে গত শনিবার ট্রাম্প এ কথা বলেন।

সাক্ষাৎকারে ট্রাম্প আরও নিশ্চিত করেছেন যে, তিনি শিগগিরই ইসরায়েলি নেতার সঙ্গে বৈঠকে বসবেন। নেতানিয়াহু নিজেই হোয়াইট হাউসে এই বৈঠকের অনুরোধ জানিয়েছেন এবং তুরস্কে ন্যাটো শীর্ষ সম্মেলনের পর আগামী সপ্তাহের মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে জানান ট্রাম্প।

এর আগে গত শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছিল, দুই নেতা টেলিফোনে কথা বলেছেন এবং শীঘ্রই যুক্তরাষ্ট্রে বৈঠকে বসতে সম্মত হয়েছেন। তবে সময়সূচি নির্ধারণে জটিলতার কারণে এই বৈঠক আগামী সপ্তাহের পরের সপ্তাহেও অনুষ্ঠিত হতে পারে বলে অ্যাক্সিওসকে জানিয়েছেন একজন ইসরায়েলি কর্মকর্তা।

গত ফেব্রুয়ারির পর এটিই হবে দুই নেতার মধ্যে প্রথম বৈঠক। সেই সময় নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযানের পরিকল্পনা ট্রাম্পের কাছে উপস্থাপন করেছিলেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল

/এএস/ 
সম্পর্কিত
খামেনির জানাজায় ট্রাম্পের মৃত্যুর আহ্বান, স্লোগানে মুখর তেহরান
ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় মানুষের কান্নায় বিস্মিত ট্রাম্প
খামেনির জানাজা আজ
সর্বশেষ খবর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী বহিষ্কার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী বহিষ্কার
খামেনির জানাজায় ট্রাম্পের মৃত্যুর আহ্বান, স্লোগানে মুখর তেহরান
খামেনির জানাজায় ট্রাম্পের মৃত্যুর আহ্বান, স্লোগানে মুখর তেহরান
‘আমাকে দেখে কি বেকুব মনে হয় তোমার’, প্রকল্প পরিচালককে মন্ত্রিপরিষদ সচিব
‘আমাকে দেখে কি বেকুব মনে হয় তোমার’, প্রকল্প পরিচালককে মন্ত্রিপরিষদ সচিব
‘বডি কন্ট্রাক্টে’ মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, গোয়েন্দা অভিযানে পালালো ৭১ যাত্রী
‘বডি কন্ট্রাক্টে’ মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, গোয়েন্দা অভিযানে পালালো ৭১ যাত্রী
সর্বাধিক পঠিত
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
মির্জা আব্বাসের সঙ্গে দেখা করে যা জানালেন বিএনপি নেতা আলাল
মির্জা আব্বাসের সঙ্গে দেখা করে যা জানালেন বিএনপি নেতা আলাল
চার দেশ ঘুরে ৪৪ বছর পর ফিরলেন হারিয়ে যাওয়া নুরু মিয়া
চার দেশ ঘুরে ৪৪ বছর পর ফিরলেন হারিয়ে যাওয়া নুরু মিয়া