সন্তানদের টাকা-পয়সা নিয়ে যেভাবে সচেতন করবেন

আন্তর্জাতিক ডেস্ক
০৬ জুলাই ২০২৬, ০৯:১৯আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৯:১৯

সুপারমার্কেটে গিয়ে টেক্সাসের অস্টিন শহরের সাইবার নিরাপত্তা পেশাদার জেমি কোরাম তার ১০ বছর বয়সী মেয়ের জন্য প্রথমে দুই মিনিটের একটি টাইমার সেট করেন চারপাশ ঘুরে দেখার জন্য। এরপর আবার ১০ মিনিটের টাইমার দিয়ে মেয়েকে বাজেট এবং কর বা ট্যাক্সের হিসাব মাথায় রেখে যেকোনো একটি জিনিস কেনার সুযোগ দেন। সন্তানদের মধ্যে সঞ্চয় ও বাজেটের প্রতি আগ্রহ তৈরি করতে এভাবেই নানা খেলার ছলে আর্থিক শিক্ষা দিচ্ছেন এই দম্পতি। জেমির লক্ষ্য, শিশুরা যেন বড় হয়ে টাকা-পয়সা নিয়ে কোনও হীনম্মন্যতায় না ভোগে।

অনেকে নিজেরা আর্থিক বিষয়ে খুব একটা আত্মবিশ্বাসী না হলেও বর্তমান প্রজন্মের অভিভাবকেরা তাদের সন্তানদের একটি সুস্থ আর্থিক ভবিষ্যৎ দিতে বেশ আগ্রহী।

ফ্যামিলি পার্সোনাল ফাইন্যান্স অ্যাপ গ্রিনলাইট-এর শিক্ষা বিষয়ক পরিচালক জেনিফার সিটজ জানান, বেশির ভাগ অভিভাবক নিজেরা অতটা দক্ষ না হলেও সন্তানদের আরও ভালো শেখাতে প্রতিশ্রুতিবদ্ধ। আজকাল শিশুদের জন্য অভিভাবকের নজরদারিতে ব্যবহার উপযোগী ডেবিট কার্ড এবং গেমসের মাধ্যমে টাকা-পয়সা চেনার নানা অ্যাপ যেমন একর্নস আর্লি, গ্রিনলাইট ও বিজি কিড এই কাজকে সহজ করে তুলেছে।

নার্স থেকে ফাইন্যান্স কনটেন্ট ক্রিয়েটর হওয়া নাসিমা ম্যাকএলরয়ও নিজের ঋণ শোধ করার অভিজ্ঞতা থেকে শিখে এখন অন্য মায়েদের সচেতন করছেন।

সন্তানদের অর্থনৈতিকভাবে সচেতন করতে বিশেষজ্ঞরা কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। ওয়ার্কমানি’র প্রতিষ্ঠাতা ক্যারি জয় গ্রাইমস বলেন, সন্তানদের সামনেই ঘর-গৃহস্থালির বাজেট নিয়ে খোলামেলা আলোচনা করা উচিত। কেনাকাটা বা পোশাক কেনার সময় কোনো জিনিস সত্যিই ‘প্রয়োজন’ নাকি কেবলই ‘বিলাসিতা’, তা নিয়ে প্রশ্ন করা যেতে পারে।

কিডভেস্টরস-এর সিইও কোর্টনি পেটওয়ে মনে করেন, সন্তানদের অল্প কিছু টাকা দিয়ে তা নিজের পছন্দে খরচ করতে দেওয়া উচিত। এতে তারা ছোটবেলা থেকেই কোনও জিনিস পাওয়ার জন্য ধৈর্য ধরে টাকা জমানো শিখবে।  

সঞ্চয়ের লক্ষ্য নির্ধারণে ঘরে ছোট ছোট কাচের জার ব্যবহার করা যেতে পারে। সঞ্চয়, বিনিয়োগ এবং দানের জন্য আলাদা আলাদা বয়াম রাখলে শিশুরা টাকা জমে চোখভরে দেখতে পায় এবং উৎসাহিত হয়। এ ছাড়া সন্তান কোনও ভুল জায়গায় খরচ করলে অভিভাবকের অতিরিক্ত রেগে যাওয়া ঠিক নয়।

কনজিউমার ফাইন্যান্স বিশেষজ্ঞ ববি রেবেল বলেন, শিশুরা ভুল খরচ করলে প্রতিবারই যদি আপনি তাদের বাঁচিয়ে দেন, তবে তারা কখনোই টাকা ব্যবস্থাপনা শিখবে না। তাই রেগে না গিয়ে তাদের ভুল থেকে শেখার এবং আবেগ নিয়ন্ত্রণ করার সুযোগ দেওয়া উচিত।

সূত্র: এপি

/এএ/
সম্পর্কিত
ট্রায়ালে বোল্টের রেকর্ড ভাঙলো চীনের ‘লাইটনিং’
সিরিয়ায় ইসরায়েলি হামলার নেপথ্যে কী, জানালেন প্রতিরক্ষামন্ত্রী
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
এক শিক্ষক, তার স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার, বাসা ঘিরে রেখেছে সিআইডি
এক শিক্ষক, তার স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার, বাসা ঘিরে রেখেছে সিআইডি
ইতিহাসের সর্বোচ্চ আয়কারী ‘আর-রেটেড’ সিনেমা এখন ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’
ইতিহাসের সর্বোচ্চ আয়কারী ‘আর-রেটেড’ সিনেমা এখন ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’
ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার দাবিতে ফরাসি ও ব্রিটিশ ১০২ সাবেক কূটনীতিকের খোলা চিঠি
ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার দাবিতে ফরাসি ও ব্রিটিশ ১০২ সাবেক কূটনীতিকের খোলা চিঠি
চাঁদার জন্য চেম্বারে ঢুকে চিকিৎসককে মারধর-লুট, ছাত্রদল নেতা বহিষ্কার
চাঁদার জন্য চেম্বারে ঢুকে চিকিৎসককে মারধর-লুট, ছাত্রদল নেতা বহিষ্কার
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
বাংলাদেশ নিয়ে প্রশ্ন করতেই স্ত্রীকে স্টার্ক বললেন ‘তোমার বেতন বেশি’
বাংলাদেশ নিয়ে প্রশ্ন করতেই স্ত্রীকে স্টার্ক বললেন ‘তোমার বেতন বেশি’