তিন মাসে ৩২ হাজার ৭১১ জন গ্রেফতার, ধরা পড়েনি কোনও শীর্ষ সন্ত্রাসী

হেদায়েৎ হোসেন, খুলনা
২৯ নভেম্বর ২০২৬, ১০:০১ আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১০:০১

সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে খুলনা রেঞ্জ পুলিশের টানা তিন মাসের অভিযানে বিভিন্ন মামলায় ৩২ হাজার ৭১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে ১৪৭টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে পরোয়ানাভুক্ত আসামি ১৯ হাজার ৭৫১ জন। 

এ ছাড়া সন্ত্রাসবিরোধী আইনে ৫২টি মামলায় ৫৮৯ জন, মাদকবিরোধী আইনে ১ হাজার ৪০৩টি মামলায় ১ হাজার ৭৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে অভিযানে পুলিশের তালিকাভুক্ত কোনও শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার হয়নি। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যেও পুলিশের কাছ থেকে লুট হওয়া কোনও অস্ত্র নেই।

খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে সন্ত্রাস দমন, মাদক নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান ও অনলাইন জুয়া প্রতিরোধ এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় এসব অভিযান পরিচালনা করা হয়।

সন্ত্রাসবিরোধী আইনে তিন মাসে ৫২টি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেফতার করা হয়েছে ৫৮৯ জনকে। নাশকতা ও সহিংসতার পরিকল্পনায় জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। একই সময়ে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, নাশকতাকারী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ হাজার ৫৩৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে সেপ্টেম্বরে ১ হাজার ৮৮ জন, অক্টোবরে ১ হাজার ১১ জন এবং নভেম্বরের ২৭ তারিখ পর্যন্ত ১ হাজার ৪৩৫ জন গ্রেফতার হয়েছেন।

মাদকবিরোধী অভিযানে তিন মাসে ১ হাজার ৪০৩টি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেফতার হয়েছেন ১ হাজার ৭৮৪ জন। এ সময়ে প্রায় ৮১ হাজার পিস ইয়াবা, ২০৩ কেজি গাঁজা, হেরোইন, ফেনসিডিল, ট্যাপেন্টাডল ট্যাবলেট, বিদেশি ও দেশি মদসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

অবৈধ অস্ত্র উদ্ধারে সেপ্টেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত অভিযান চালিয়ে ৪০টি মামলা করা হয়েছে। এসব মামলায় গ্রেফতার হয়েছেন ৪২ জন। উদ্ধার করা হয়েছে মোট ১৪৭টি অস্ত্র। এর মধ্যে ৩১টি আগ্নেয়াস্ত্র ও ১১৬টি দেশীয় অস্ত্র। আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে সাতটি বিদেশি পিস্তল, তিনটি দেশি পিস্তল, দুটি বিদেশি রিভলবার, তিনটি বন্দুক, একটি পাইপগান ও ১৫টি ওয়ানশুটার গান।

তিন মাসে সব ধরনের মামলায় গ্রেফতার হওয়া ৩২ হাজার ৭১১ জনের মধ্যে সেপ্টেম্বরে ১১ হাজার ৮৮০ জন, অক্টোবরে ১০ হাজার ৩২৪ জন এবং নভেম্বরের ২৭ তারিখ পর্যন্ত ১০ হাজার ৫০৭ জন রয়েছেন। এদের মধ্যে পরোয়ানাভুক্ত আসামি ১৯ হাজার ৭৫১ জন। এ ছাড়া চোরাচালানের অভিযোগে ৬৭টি মামলায় ২৯ জন এবং অনলাইন জুয়া সংক্রান্ত ৬৪টি মামলায় ১৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় মোটরযান আইনে তিন মাসে ৪ হাজার ৩৭৯টি মামলা করা হয়েছে। এ সময়ে ৫ হাজার ৮৭৯টি মামলা দেওয়া হয়েছে এবং জরিমানা আদায় হয়েছে ৩ কোটি ১৬ হাজার ৯৫০ টাকা। অবৈধ ও নিয়মবহির্ভূতভাবে চলাচলের অভিযোগে ২ হাজার ৭৪৫টি যানবাহন আটক করা হয়েছে। এর মধ্যে মোটরসাইকেল রয়েছে ১ হাজার ৯৬৬টি।

খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট ও মিডিয়া ফোকালপারসন) মো. আসিফ ইকবাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘খুলনা রেঞ্জ পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। এসব অর্জনে সাধারণ মানুষ, জনপ্রতিনিধি ও গণমাধ্যমের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’

তিনি বলেন, ‘মাদক, অবৈধ অস্ত্র, সন্ত্রাস, নাশকতা বা অন্য কোনও অপরাধ সম্পর্কে তথ্য থাকলে নিকটস্থ থানা অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানোর অনুরোধ করা হচ্ছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদ গড়ে তোলা সম্ভব।’

/এএম/ 
সম্পর্কিত
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফল জালিয়াতির বড় চক্র, জড়িত কর্মকর্তা-কর্মচারী-শিক্ষকরা
সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র আলবেনিয়া, পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ
সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুলের স্ত্রী ও তার দুই ভাই আটক 
সর্বশেষ খবর
পর্দার ‘স্টার ওয়ার্স’-এর কাল্পনিক জগৎ যেন বাস্তবেই ধরা দিয়েছে উটাহতে
পর্দার ‘স্টার ওয়ার্স’-এর কাল্পনিক জগৎ যেন বাস্তবেই ধরা দিয়েছে উটাহতে
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফল জালিয়াতির বড় চক্র, জড়িত কর্মকর্তা-কর্মচারী-শিক্ষকরা
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফল জালিয়াতির বড় চক্র, জড়িত কর্মকর্তা-কর্মচারী-শিক্ষকরা
টেস্টে মুশফিকের যত রেকর্ড
টেস্টে মুশফিকের যত রেকর্ড
পাকিস্তানে ৬ দিনের সফর শেষে দেশে ফিরলেন স্পিকার
পাকিস্তানে ৬ দিনের সফর শেষে দেশে ফিরলেন স্পিকার
সর্বাধিক পঠিত
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও